আকাশভ্রমণ সাশ্রয়ী করতে পেমেন্ট ও এভিয়েশন খাতের সমঝোতা
নগদে নভোএয়ারের টিকিট কেনায় ১০ শতাংশ ছাড়
- নগদের মাধ্যমে পেমেন্ট করলে নভোএয়ারের সব রুটে ১০ শতাংশ মূল্যছাড় মিলবে
- নভোএয়ারের যেকোনো নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কিনে এই সুবিধা নেওয়া যাবে
- অফারটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সব গ্রাহকের জন্য কার্যকর থাকবে
আকাশভ্রমণ সাশ্রয়ী ও সহজলভ্য করতে গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড় অফার চালু করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ ও বেসরকারি বিমান সংস্থা ‘নভোএয়ার’। দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় নভোএয়ারের যেকোনো গন্তব্যের টিকিট কিনে নগদের মাধ্যমে পেমেন্ট করলে বেস ফেয়ার বা মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
নগদের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়। ২৫ অক্টোবর, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি নগদ কর্তৃপক্ষ জানায় চুক্তি সই অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া ও হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু উপস্থিত ছিলেন। অন্যদিকে নভোএয়ারের পক্ষে ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ ও সহকারী ব্যবস্থাপক মাজহারুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
চুক্তির নীতিমালার আওতায় দেশজুড়ে নভোএয়ারের যেকোনো নিজস্ব টিকিট বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি পেমেন্ট গেটওয়ে বা পিওএস-এর মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে গ্রাহকরা এই ডিজিটাল পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্যছাড়ের এই বিশেষ অফারটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নগদ ব্যবহারকারীরা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও ডিসকাউন্ট সুবিধা ব্যবহার করে একাধিক টিকিট কিনতে পারবেন।
অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া জানান, গ্রাহকদের দৈনন্দিন জীবন সহজ ও প্রযুক্তিভিত্তিক পেমেন্টে সাশ্রয়ী করাই নগদের মূল লক্ষ্য। নভোএয়ারের সাথে এই চুক্তির ফলে ব্যবহারকারীরা কম খরচে আধুনিক আকাশভ্রমণের সুবিধা পাবেন।
নভোএয়ারের ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ জানান, নভোএয়ার সব সময় যাত্রীদের উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নগদের সঙ্গে এই ডিজিটাল ফিনটেক অংশীদারত্বের মাধ্যমে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে পেরে তাঁরা আনন্দিত, যা অভ্যন্তরীণ আকাশপথে যাতায়াতকে আরও উৎসাহিত করবে।
//ডিবিটেক/এলআরএন/এসএমই/এমআইএসটি//





