৭৫০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসরে সমৃদ্ধ ডিভাইস
দেশে এলো শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১৭ ফাইভজি
- শাওমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে নতুন স্মার্টফোন রেডমি ১৭ ফাইভজি।
- ডিভাইসটিতে রয়েছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে
- কর্নিং গরিলা গ্লাস ৭আই ও ডায়নামিক আরজিবি লাইট সমৃদ্ধ ফোনটির মূল্য ৩১,৯৯৯ টাকা
বাংলাদেশে নিজেদের নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভজি’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে চীনভিত্তিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্রুতগতির কানেক্টিভিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও শক্তিশালী পারফরম্যান্সের এই ডিভাইসটি বাজারে আনার তথ্য নিশ্চিত করা হয়। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১,৯৯৯ টাকা, যা ব্ল্যাক ও ভিভিড অরেঞ্জ— এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসরের পাশাপাশি রয়েছে সুবিশাল ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা। ডিভাইসে ১২০ হার্জ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, স্থায়িত্বের জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স এবং নান্দনিক রূপের জন্য ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে। এটি পরিচালিত হবে শাওমির নতুন ‘হাইপারওএস ৩’ দিয়ে। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশে ফাইভজি যুগের দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে সবার কাছে অত্যাধুনিক প্রযুক্তি সহজলভ্য করাই শাওমির মূল লক্ষ্য। রেডমি ১৭ ফাইভজির মাধ্যমে আমরা আমাদের ফাইভজি পোর্টফোলিওকে আরও শক্তিশালী করেছি, যেন ব্যবহারকারীরা সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স উপভোগ করতে পারেন।”
পিআর প্রতিষ্ঠানের মিডিয়া ম্যানেজার মাহফুজ রহমান জানান, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের নিত্যদিনের কাজের পাশাপাশি ভিডিও স্ট্রিমিং ও অনবদ্য অনলাইন গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে এই ফোনটি।
//ডিবিটেক/এভিএনটিএস/এসএমপি/এমভিএনও//





