‘রাইডারস প্যাক’ ঘোষণা করলো বাংলালিংক
বাংলালিংকে উবার, ফুডপান্ডা, পাঠাও, ফুডি এবং গুগল ম্যাপস ফ্রি!
দেশের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জীবনধারার অবিচ্ছেদ্য অংশ ডেলিভারি রাইডার ও রাইড-শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ বান্ডেল অফার ‘রাইডারস প্যাক’ চালু করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে মাইবিএল অ্যাপের মাধ্যমে এই অফারটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
৮ মার্চ, রবিবার বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৯৯ টাকা মূল্যের এই প্যাকে ৩০ দিন মেয়াদে থাকছে ২০ জিবি ইন্টারনেট ও ৩০০ মিনিট টকটাইম সুবিধা। বিশেষ ফিচার হিসেবে রাইডাররা ডেটা খরচ ছাড়াই উবার, ফুডপান্ডা, পাঠাও, ফুডি এবং গুগল ম্যাপস ব্যবহারের জন্য সর্বোচ্চ ১০ জিবি পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাবেন।
এই উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “ডেলিভারি রাইডার ও রাইড–শেয়ারিং পার্টনাররা ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের শহরকে সচল রাখেন। তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে এবং কাজ ও প্রাত্যহিক জীবনকে নির্ভরযোগ্য সংযোগের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতেই আমরা ‘রাইডার্স প্যাক’ চালু করেছি। পিপল-ফার্স্ট ব্র্যান্ড হিসেবে বাংলালিংক গ্রাহকের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। রাইডারদের জীবিকায় সহায়তা করা এবং তাঁদের কাজকে স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনের মুহূর্তে যেন তাঁরা সংযুক্ত থাকতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।”
বাংলালিংক জানায়, প্রতিদিন হাজারো রাইডার যানজট ও প্রতিকূল আবহাওয়া সামলে মানুষের দোরগোড়ায় খাবার, পণ্য ও যাত্রী পৌঁছে দিয়ে শহুরে জীবনকে সচল রাখছেন। তাঁদের নেভিগেশন, অর্ডার ব্যবস্থাপনা ও গ্রাহকের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের প্রতিটি ধাপে স্থিতিশীল মোবাইল ডেটা অত্যন্ত জরুরি। এই বাস্তবতাকে বিবেচনায় নিয়েই বাংলালিংক এমন একটি ভারসাম্যপূর্ণ বান্ডেল নিয়ে এসেছে, যা কাজের পাশাপাশি রাইডারদের ব্যক্তিগত যোগাযোগের চাহিদাও পূরণ করবে। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে বাস্তবধর্মী সেবা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এই ‘রাইডার্স প্যাক’ চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
ডিবিটেক/সিএ/আইকে







