আসামিদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে পুলিশ
মাইকিং ভিডিও ভাইরালে চাঞ্চল্য
- চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে
- কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশায় রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুরে এই প্রচার চালানো হয়
- বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানিয়েছেন, ভিডিওটি নজরে আসার পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ১ নভেম্বর রবিবার বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে এই কর্মসূচি চালানো হয়। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ওই ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা মাইক থেকে আগে থেকে রেকর্ড করা একটি বক্তব্য বাজানো হচ্ছে। যেখানে প্রচারের আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ নাম ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
//ডিবিটেক/জেএনআরসি/এসএমই/এমআইএসটি//





