ব্যবসায়িক অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি

জেডকেটেকোর পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

  • শেনজেনে জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ অর্জন
  • ২০২৫ সালের ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতি
  • পুরস্কার গ্রহণ করেন স্মার্টের ডেপুটি এমডি এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস
১ নভেম্বর, ২০২৬ ১৫:৩৪  

চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২০২৫ সালে জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে ৩১ অক্টোবর সম্মেলনের সমাপনী দিনে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়।

তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেডকেটেকো প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী।

জেডকেটেকোর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার ক্লাউড চে। শেনজেনের ডংগুয়ানে অবস্থিত মিশন হিলস রিসোর্টে আয়োজিত সম্মেলনে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

পুরস্কার অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এস এম মহিবুল হাসান বলেন, ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ অর্জন করা তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জেডকেটেকোর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সল্যুশন পৌঁছে দিতে কাজ করবে স্মার্ট টেকনোলজিস।

//ডিবিটেক/এমআরএম/এসএমই/এমভিএনও//