নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির ৩১তম সিন্ডিকেট সভা

  • মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে ৩১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
  • নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলীকে বরণ করে নেন সদস্যরা
  • সরকারি নীতি নির্ধারক ও প্রযুক্তিবিদদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির ৩১তম সিন্ডিকেট সভা
২৯ আগষ্ট, ২০২৬ ১৫:১৯  

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর ৩১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট, ২০২৬ শনিবার সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোক্তার আলী।

সভার শুরুতে সিন্ডিকেট সদস্যবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক নীতি নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সরাসরি উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোঃ শরিফুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান।

এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোঃ সোহেল রানা। সভায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখার সহকারী রেজিস্ট্রার এম. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এসআইপি/এমআইএস//