দুবাইয়ে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা

  • বাংলাদেশি যাত্রীরা নির্দিষ্ট প্যাকেজে ৯৬ ঘণ্টার ভিসা পাবেন
  • দুবাইয়ে সর্বোচ্চ চার দিন অবস্থানের সুযোগ থাকছে
  • যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা সুবিধা পাবেন

দুবাইয়ে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা
১৪ আগষ্ট, ২০২৬ ০০:৩৪  

আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতকারী বাংলাদেশি যাত্রীরা নির্দিষ্ট প্যাকেজ কিনে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা বা চার দিন দুবাইয়ে অবস্থানের সুযোগ পাবেন। ‘এমিরেটস হলিডেজ’-এর এই সুবিধার আওতায় যোগ্য যাত্রীরা দুবাই ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

‘এমিরেটস হলিডেজ’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মরিশাস, জর্ডান, মিসর ও তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য এ সুবিধা বিশেষভাবে উপযোগী। ওমরাহ পালনে সৌদি আরবগামী বাংলাদেশি যাত্রীরাও এই সুবিধা নিতে পারবেন।

নতুন ব্যবস্থায় যোগ্য বাংলাদেশি যাত্রীরা ‘এমিরেটস হলিডেজ’-এর নির্ধারিত প্যাকেজ কিনে ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার আওতায় তারা দুবাইয়ে সর্বোচ্চ চার দিন অবস্থান করতে পারবেন।

এই সুবিধার ফলে আন্তর্জাতিক ভ্রমণের মাঝখানে বাংলাদেশি যাত্রীরা দুবাইয়ে স্বল্পমেয়াদি যাত্রাবিরতির সুযোগ পাবেন। মূল গন্তব্যে যাওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম প্রধান বিমান চলাচল ও পর্যটনকেন্দ্র দুবাইয়ে স্বল্প সময়ের বিনোদনমূলক ভ্রমণের সুযোগও তৈরি হবে।

এ ছাড়া দূরপাল্লার আন্তর্জাতিক ভ্রমণে দুবাইকে সংযোগস্থল হিসেবে ব্যবহারকারী যাত্রীদের জন্য ৯৬ ঘণ্টার এই ট্রানজিট ভিসা যাত্রাপথকে আরও সুবিধাজনক ও সহজ করবে বলে জানিয়েছে ‘এমিরেটস হলিডেজ’।
//ডিবিটেক/বিএসএস/এমআইএস//