গ্রিড-ফর্মিং প্রযুক্তির নতুন যুগে বাংলাদেশ

  • হুয়াওয়ে বাংলাদেশে প্রথম গ্রিড-ফর্মিং প্রযুক্তি এনেছে
  • উন্নত ইনভার্টার ও বিইএসএস জ্বালানি নিরাপত্তা বাড়াবে
  • নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে টেকসই অবদান রাখবে

গ্রিড-ফর্মিং প্রযুক্তির নতুন যুগে বাংলাদেশ
১৩ আগষ্ট, ২০২৬ ১৬:২৪  

গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও উন্নত এনার্জি স্টোরেজ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎব্যবস্থাকে আরও স্মার্ট, স্থিতিস্থাপক ও টেকসই করতে যুগান্তকারী নবায়নযোগ্য জ্বালানি সমাধান নিয়ে এসেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এরই অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার এবং উন্নত এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ১৩ আগস্ট, বৃহস্পতিবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ১২ আগস্ট, বুধবার ঢাকায় আয়োজিত “সবুজ ভবিষ্যতকে ত্বরান্বিত করছে গ্রিড-ফর্মিং টেকনোলজি” শীর্ষক এক অনুষ্ঠানে সমাধানগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

"সৌরশক্তি ও ব্যাটারি এনার্জি স্টোরেজের সমন্বয় নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করে"—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউটিলিটি সরবরাহকারী, বিদ্যুৎ উৎপাদক, বৈশ্বিক বিনিয়োগকারী, কারিগরি উপদেষ্টা ও ইপিসি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে হুয়াওয়ে শিল্পখাতের জন্য ৫০০ কিলোওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন প্রথম গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার SUN2000-506KTL-H3 এবং উন্নত ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) LUTERRA-6261-2S/4S (লুটেরা-৬২৬২-২এস/৪এস) উন্মোচন করে। অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর উইল ইউ স্বাগত বক্তব্য দেন। হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক ডিজিটাল পাওয়ার বিজনেসের চিফ টেকনোলজি অফিসার ওয়াং জুনফেং “বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানির প্রবণতা” বিষয়ে উপস্থাপনা দেন এবং হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন সমাপনী বক্তব্য প্রদান করেন।

উইল ইউ বলেন, “ব্যাটারি স্টোরেজ সিস্টেমের সঙ্গে সৌরবিদ্যুতের সমন্বয় বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের মূল ভিত্তি হয়ে উঠছে। শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন এখন আর যথেষ্ট নয়— নবায়নযোগ্য জ্বালানি যখন প্রয়োজন, তখন তা নিশ্চিত করতে আমাদের ইন্টেলিজেন্ট এনার্জি স্টোরেজ এবং গ্রিড-ফর্মিং প্রযুক্তি দরকার। উদ্ভাবনী সোলার+স্টোরেজ সমাধানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশকে আরও স্মার্ট, স্থিতিস্থাপক ও টেকসই বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”

SUN2000-506KTL-H3 ইনভার্টারটি উচ্চতর পাওয়ার ডেনসিটি, বুদ্ধিমান অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম), উন্নত নিরাপত্তা এবং গ্রিড-ফর্মিং সক্ষমতা প্রদান করে। এর ফলে ব্যালান্স অব সিস্টেম (বিওএস) ব্যয় এবং বিদ্যুতের লেভেলাইজড কস্ট অব এনার্জি (এলসিওই) হ্রাস পাবে। অন্যদিকে LUTERRA-6261-2S বিইএসএসে রয়েছে ৯২.৬% উচ্চ রাউন্ড-ট্রিপ এফিশিয়েন্সি (আরটিই), অনন্য প্যাক-লেভেল অপটিমাইজেশন, সেল-টু-গ্রিড (সি২জি) নিরাপত্তা স্থাপত্য এবং দ্রুত গ্রিড-ফর্মিং প্রতিক্রিয়া।

প্যারামাউন্ট গ্রুপের টেকনিক্যাল বিভাগের প্রধান মাসুদ রানা তাঁদের ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “লালমনিরহাট, পাবনা, সিরাজগঞ্জ ও মৌলভীবাজারের মতো প্রত্যন্ত এলাকায় আমাদের সৌরবিদ্যুৎকেন্দ্রগুলো অবস্থিত। এসব এলাকা অত্যন্ত ধুলোময় হওয়ায় ইনভার্টারের উচ্চমাত্রার আইপি (ইনগ্রেস প্রোটেকশন) সুরক্ষা থাকা জরুরি ছিল। হুয়াওয়ের ইনভার্টারের আইপি রেটিং ৬৬ (IP66) এবং এর ত্রুটির হার খুবই কম। কারিগরি কোনো সমস্যা হলে হুয়াওয়ে দ্রুত সমাধান করে দেয়।”

সমন্বিত এই সোলার+স্টোরেজ সমাধানটি বাংলাদেশের গ্রিড পরিস্থিতি ও নীতিগত দিকনির্দেশনার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এটি দিনে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সংরক্ষণ করে পিক আওয়ারে সরবরাহ করতে পারে। পাশাপাশি এটি র‌্যাম্প-রেট নিয়ন্ত্রণ, ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ রেগুলেশন এবং রিঅ্যাক্ট পাওয়ার সাপোর্ট প্রদান করে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করবে।
//ডিবিটেক/কেআইএইচ/এসএমইউ//