বিআরটিসির নারী বাসে ই-টিকেটিং সেবা

  • তিন শহরের ১৪টি রুটে নারী বাসে ই-টিকেটিং ব্যবস্থা চালু হচ্ছে
  • বিআরটিসি ও সহজডটকমের মধ্যে যৌথ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে
  • ডিজিটাল টিকেটিং নারী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করবে

বিআরটিসির নারী বাসে ই-টিকেটিং সেবা
১২ আগষ্ট, ২০২৬ ১৫:৪৩  

স্মার্ট পাবলিক ট্রান্সপোর্টেশন টেকনোলজি ও ডিজিটাল ফেয়ার কালেকশন সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে তিন শহরের নারী বাস সার্ভিসে ইলেকট্রনিক টিকেটিং (ই-টিকেটিং) চালু করতে সহজডটকমের (Shohoj.com) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

১২ আগস্ট, বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এই চুক্তির আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৪টি বিশেষ নারী বাস রুটে ডিজিটালাইজড টিকেটিং অবকাঠামো রূপায়ন করা হবে, যা নারী যাত্রীদের টিকিট বুকিং প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করার পাশাপাশি অপেক্ষার সময় কমাবে।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, সহজের পরিচালক শাকিল জোয়াদ রহিম এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে ১৪টি রুট পরিচালনার সুবিধার্থে ১০টি ডিপো ব্যবস্থাপক আনুষ্ঠানিকভাবে চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা জানান, প্রযুক্তিভিত্তিক এই ই-টিকেটিং সমাধান ডেটা-ড্রিভেন ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট বা তথ্যভিত্তিক দক্ষ পরিবহন সেবা তৈরিতে এবং পরিষেবার প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে। সহজ ডটকমের পরিচালক শাকিল জোয়াদ রহিম উল্লেখ করেন যে, এই উদ্যোগটি দেশে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (আইটিএস) ব্যবহার বৃদ্ধি ও গণপরিবহন ব্যবস্থার সামগ্রিক আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শিগগিরই তিন শহরে ধাপে ধাপে এই সেবাটি চালু করা হবে।
//ডিবিটেক/আইএইচএম/এসএমই//