ইবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মালেক
- ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন মো. আব্দুল মালেক মিয়া
- এ. কে. এম. শরীফ উদ্দীনকে আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে
- সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি নবনিযুক্ত প্রকৌশলীর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়া।
১১ আগস্ট, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করা এ. কে. এম. শরীফ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়াকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক মিয়া বলেন, “আমি ২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। এর আগে প্রকৌশল অফিসের বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। একই সঙ্গে আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য উপাচার্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিজের অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
//ডিবিটেক/এনপিবি/এসএমই//





