টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে বিনামূল্যে বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ 

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মোবাইল ফোনে দেখবেন যেভাবে

  • মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার মহারণ
  • দেশীয় তিনটি চ্যানেলে সরাসরি সম্প্রচার
  • মোবাইল ও ভিপিএন-এ ফ্রি স্ট্রিমিং

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মোবাইল ফোনে দেখবেন যেভাবে
১৯ জুলাই, ২০২৬ ১০:১১  

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। বর্তমান চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় ও স্পেন নিজেদের দ্বিতীয় শিরোপার লড়াইয়ে নামবে। উত্তেজনাকর এই খেলায় কোন দল জয়ী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। তবে ফাইনালের এই মহারণের জন্য মুখিয়ে আছে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ২০ জুলাই ভোর রাত ১টায়। প্রিয় দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই।

১৯ জুলাই, রবিবার রাতে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা উপভোগ করার সবচেয়ে নির্ভরযোগ্য অফিশিয়াল এবং বৈধ ফ্রি উৎসগুলো উন্মোচন করা হয়েছে।

দেশীয় তিনটি টিভি চ্যানেলে ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে ডিশ লাইন ছাড়াই এন্টেনা বা সাধারণ কেবল কানেকশনে ম্যাচটি সরাসরি দেখা যাবে। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং সময় টিভিতে এই খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্মার্টফোন বা ল্যাপটপে ফ্রিতে লাইভ ম্যাচ দেখার জন্য টফি অ্যাপে যারা বাংলালিংক সিমের ৩০ দিন মেয়াদি ডেটা বা মিক্সড বান্ডেল প্যাকেজ ব্যবহার করছেন, তারা বাড়তি সাবস্ক্রিপশন ফি ছাড়াই এটি দেখতে পারবেন।

এছাড়া মোবাইল ব্যাংকিং অ্যাপ 'উপায়' তাদের গ্রাহকদের বিশেষ প্রমোশন হিসেবে ফ্রি 'ফিফা পাস' প্রদান করছে, যা দিয়ে গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে ফ্রিতে খেলা দেখা যাচ্ছে। পাশাপাশি মাই রবি অ্যাপের মাধ্যমেও নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে খেলা দেখার সুযোগ রয়েছে। 

আন্তর্জাতিক ফ্রি স্ট্রিমিংয়ের জন্য ব্রাজিলের অফিশিয়াল ব্রডকাস্টার 'কাজেটিভি' তাদের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখাচ্ছে, যেখানে ফ্রি ভিপিএন ব্যবহার করে লোকেশন 'ব্রাজিল' সেট করে খেলা দেখা সম্ভব। একইভাবে ভিপিএন-এ ইউকে বা অস্ট্রেলিয়া কানেক্ট করে যথাক্রমে বিবিসি আইপ্লেয়ার, আইটিভিএক্স অথবা এসবিএস অন ডিমান্ড প্ল্যাটফর্মে ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে বিনামূল্যে পুরো ম্যাচ উপভোগ করা যাবে।
//ডিবিটেক/ এনএ/এসএমই//