পেমেন্ট ও ডিজিটাল লেন্ডিংয়ে জোড়া 'অনারেবল মেনশন' অর্জন

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে 'ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার' জিতল বিকাশ

  • উদ্ভাবনী প্রযুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের জন্য টানা চতুর্থবার ফিনটেক অ্যাওয়ার্ডে স্বীকৃতি
  • এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে শীর্ষ সম্মাননা পেল বিকাশের সমন্বিত উদ্যোগ ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’
  • এনএফসি কন্টাক্টলেস পেমেন্ট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জামানতবিহীন মার্চেন্ট লোনে বিশেষ সম্মাননা

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে 'ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার' জিতল বিকাশ
১৭ অক্টোবর, ২০২৬ ১৫:৪১  

উদ্ভাবনী প্রযুক্তি ও বহুমুখী ডিজিটাল সমাধানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড’-এ টানা চতুর্থবারের মতো পুরস্কৃত হয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এই অ্যাওয়ার্ডের চতুর্থ আসরে প্রতিষ্ঠানটি মোবাইল ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস/ডিএফএস) ক্যাটাগরিতে শীর্ষ সম্মাননা ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’ অর্জন করেছে। একই সঙ্গে পেমেন্ট এবং ডিজিটাল লেন্ডিং ক্যাটাগরিতে দুটি বিশেষ 'অনারেবল মেনশন' লাভ করেছে প্রতিষ্ঠানটি।

১৭ অক্টোবর, শনিবার বিকাশের পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, সামাজিক প্রভাব ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মানিত করে বাংলাদেশ ফিনটেক ফোরাম। অনুষ্ঠানে বিকাশের পক্ষে চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সম্মাননা গ্রহণ করেন।

বিকাশের সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’ এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে শীর্ষ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কারটি লাভ করে। স্বল্প আয়ের ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবাবহির্ভূত বিশাল জনগোষ্ঠীকে সঞ্চয়, ঋণ, লেনদেন ও রেমিট্যান্সের মতো প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার আওতায় নিয়ে আসার সফল বাস্তবায়নের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

এর পাশাপাশি প্রতিষ্ঠানটি পায় দুটি সম্মানজনক 'অনারেবল মেনশন'। যার একটি স্পর্শহীন ও সহজ লেনদেনের সুবিধা দেওয়ায় ‘পেমেন্ট’ ক্যাটাগরিতে ‘বিকাশ এনএফসি’ (NFC), এবং অন্যটি প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে জামানতবিহীন ঋণ সুবিধা পৌঁছে দেওয়ায় ‘ডিজিটাল লেন্ডিং’ ক্যাটাগরিতে ‘বিকাশ মার্চেন্ট লোন’।

উল্লেখ্য, বাংলাদেশ ফিনটেক ফোরামের আয়োজনে এ বছরের অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১৩টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত বিজয়ী এবং ৮টি উদ্যোগকে অনারেবল মেনশন হিসেবে সম্মাননা প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/এমএসআর/এসএমই/এমআইএসটি//