ছবি প্রতিযোগিতায় স্মার্টফোন জয়ের সুযোগ
পূজায় ইনফিনিক্স ফোনে ৭ হাজার টাকা ক্যাশব্যাক
- নোট ৬০ কিনলে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
- তিনটি মডেলেই রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ
- ছবি প্রতিযোগিতায় একজন বিজয়ী পাবেন ইনফিনিক্স স্মার্টফোন
পূজার কেনাকাটায় স্মার্টফোনের খরচ কমাতে সর্বোচ্চ ৭ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে ইনফিনিক্স। নোট ৬০, নোট ৬০ প্রো ৫জি ও নোট এজ—এই তিনটি মডেল কেনার ক্ষেত্রে ক্যাশব্যাকের পাশাপাশি ছবি প্রতিযোগিতায় অংশ নিয়ে আরেকটি ইনফিনিক্স স্মার্টফোন জেতার সুযোগও থাকছে। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
অফারের আওতায় থাকা তিনটি স্মার্টফোনেই রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। মডেলভেদে ক্যাশব্যাক ও কেনার পর কার্যকর দাম নির্ধারণ করা হয়েছে।
নোট ৬০-এর নিয়মিত দাম ৪৪,৯৯৯ টাকা। এতে ৭,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া গেলে কার্যকর দাম হবে ৩৭,৯৯৯ টাকা। নোট ৬০ প্রো ৫জি-এর নিয়মিত দাম ৪৯,৯৯৯ টাকা। ৪,০০০ টাকা ক্যাশব্যাকের পর এর কার্যকর দাম দাঁড়াবে ৪৫,৯৯৯ টাকা। অন্যদিকে, নোট এজের নিয়মিত দাম ৩৪,৯৯৯ টাকা। ২,০০০ টাকা ক্যাশব্যাকের পর এর কার্যকর দাম হবে ৩২,৯৯৯ টাকা।
ছবি প্রতিযোগিতায় স্মার্টফোন জয়ের সুযোগ
নোট ৬০ সিরিজের যেকোনো মডেল অথবা নোট এজ কিনে ক্রেতারা ছবি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ জন্য ইনফিনিক্স স্টোরে নতুন কেনা স্মার্টফোন ও এর বক্স হাতে নিয়ে একটি ছবি তুলতে হবে। এরপর ইনফিনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে প্রতিযোগিতার নির্ধারিত পোস্টের মন্তব্যের ঘরে ছবিটি আপলোড করতে হবে।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন বিজয়ী নির্বাচন করা হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি ইনফিনিক্স স্মার্টফোন।
ক্যাশব্যাক অফার ও ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়ম জানা যাবে ইনফিনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে। অফারটি সীমিত সময়ের জন্য চালু থাকবে।
//ডিবিটেক/ইএইচএম/এসএমপি/বিপিও//





