সাইবার নিরাপত্তায় দূরদর্শী উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ক্যাসপারস্কিকে পুরস্কৃত করল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

ক্যাসপারস্কি পেল ‘কোম্পানি অব দ্য ইয়ার’

  • এপিটি ইন্টেলিজেন্স ও অ্যাট্রিবিউশন খাতে টানা পারফরম্যান্সের জন্য ২০২৬ সালের ‘কোম্পানি অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে ক্যাসপারস্কি<

ক্যাসপারস্কি পেল ‘কোম্পানি অব দ্য ইয়ার’
১৮ অক্টোবর, ২০২৬ ১০:৪৩  

সাইবার নিরাপত্তা খাতে দূরদর্শী উদ্ভাবন, সুদৃঢ় পারফরম্যান্স এবং ব্যতিক্রমী গ্রাহক সেবার স্বীকৃতি হিসেবে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কিকে ‘কোম্পানি অব দ্য ইয়ার’ খেতাবে ভূষিত করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ফ্রস্ট অ্যান্ড সুলিভান। এপিটি (অ্যাডভান্সড পারসistent থ্রেট) ইন্টেলিজেন্স ও অ্যাট্রিবিউশন ক্ষেত্রে নিবিড় মূল্যায়নের পর ক্যাসপারস্কিকে এই বৈশ্বিক সম্মাননা দেওয়া হয়।

১৮ অক্টোবার, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের কথা জানিয়েছে ক্যাসপাস্কি বাংলাদেশ। 

ক্যাসপারস্কির প্রায় তিন দশকের থ্রেট রিসার্চ, পেটেন্ট করা অ্যাট্রিবিউশন প্রযুক্তি, এআই-ভিত্তিক অ্যানালিটিক্স এবং বিশেষজ্ঞদের দক্ষ ভ্যালিডেশন সাইবার হুমকি আগে থেকেই অনুমান করতে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করছে। এছাড়া সতর্কতার বার্তা বেশি হওয়া (অ্যালার্ট ফ্যাটিগ), বিচ্ছিন্ন নিরাপত্তা প্রযুক্তি ও দক্ষ জনবলের ঘাটতির মতো করপোরেট খাতের জটিল সমস্যা সমাধান এবং উপাত্তের সুরক্ষায় একটি ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম হিসেবে কাজ করছে ক্যাসপারস্কি।

ফ্রস্ট অ্যান্ড সুলিভানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাপন আগরওয়াল বলেন, “ক্যাসপারস্কির ব্র্যান্ড মূল্য কেবল প্রথাগত এন্ডপয়েন্ট সিকিউরিটির ওপর নির্ভর করে না; বরং তাদের ইন্টেলিজেন্স নেতৃত্ব, বৈজ্ঞানিক গবেষণা ও স্বচ্ছতার উদ্যোগ এটিকে করপোরেট খাতে বিশ্বস্ত ও প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে।”

ক্যাসপারস্কির করপোরেট প্রোডাক্টের ভাইস প্রেসিডেন্ট গ্লেব গ্রিৎসাই জানান, বিশ্বজুড়ে জটিল ডিজিটাল রূপান্তর ও ক্লাউড মাইগ্রেশনের সময়ে ফ্রস্ট অ্যান্ড সুলিভানের এই স্বীকৃতি প্রমাণ করে যে ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স বিশ্বমানের স্পষ্টতা ও বিশ্বস্ততার সঙ্গে উন্নত সাইবার আক্রমণ নিষ্ক্রিয় করতে সক্ষম।

//ডিবিটেক/ সিপিআরআই/এসএমপি/বিপিও//