অফারের মেয়াদ বাড়লো ৩০ নভেম্বর পর্যন্ত
ফ্রি অ্যাটেনডেন্স ডিভাইস দিচ্ছে এইচআর সফটওয়্যার ওয়ার্কমানজা
- এআই চালিত এইচআর সফটওয়্যার ওয়ার্কমানজা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে অ্যাটেনডেন্স ডিভাইস দিচ্ছে
- এডিসন কমিউনিকেশনের তৈরি প্ল্যাটফর্মে মিলবে সমন্বিত ছুটি, বেতন ও এআই অ্যাসিস্ট্যান্ট সুবিধা
- ছয় মাসের সাবস্ক্রিপশনে ডিজিটাল অফিস ব্যবস্থাপনা সাশ্রয়ী করার বিশেষ উদ্যোগ গ্রহণ
দেশের করপোরেট সেক্টর ও ক্ষুদ্র-মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের অফিস ব্যবস্থাপনা আধুনিকীকরণে বিশেষ প্রমোশনাল অফারের মেয়াদ বৃদ্ধি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত এইচআর প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘ওয়ার্কমানজা’ (OrkManza)।
১৯ অক্টোবর, সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত যেকোনো প্রতিষ্ঠান টানা ছয় মাসের জন্য ওয়ার্কমানজার সাবস্ক্রিপশন গ্রহণ করলে একটি উন্নত অ্যাটেনডেন্স ডিভাইস সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসেবে পাবে। গত অক্টোবরে শুরু হওয়া এই অফারটি দেশের ছোট, মাঝারি ও বড় সব ধরনের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এডিসন কমিউনিকেশন লিমিটেডের তৈরি এআই-চালিত এইচআর ও অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার ওয়ার্কমানজা (
সফটওয়্যারটির প্রধান আকর্ষণ এর নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট। সাধারণ প্রাকৃতিক ভাষায় কমান্ড বা নির্দেশ প্রদান করেই মানবসম্পদ বিভাগের যেকোনো জটিল রিপোর্ট প্রস্তুত, ছুটির ট্র্যাকিং এবং তাৎক্ষণিক সভার শিডিউল তৈরি করা সম্ভব। এছাড়া মিটিংয়ের প্রসিডিংস থেকে সরাসরি কাজের তালিকা গঠন ও প্রোগ্রেস মনিটর করার স্মার্ট প্রযুক্তি রয়েছে এতে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, যেসব ব্যবসা প্রতিষ্ঠান এখনও এনালগ রেজিস্টার বা সনাতন পদ্ধতিতে অফিস পরিচালনা করছে, তাদের ডিজিটালাইজেশনের আওতায় আনা এবং ডিভাইস কেনার প্রাথমিক মূলধন সাশ্রয় করতেই এই বিশেষ স্কিম নভেম্বরের শেষ পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
//ডিবিটেক/ইজিএএম/এসএমপি/ডিপিও//





