ডিজিটাল সেবায় অনন্য গ্রাহক অভিজ্ঞতা
খুলনায় বাংলালিংকের নতুন হাই-টেক ফ্ল্যাগশিপ স্টোর
- খুলনা শহরে বাংলালিংকের নতুন 'স্যাংকচুয়ারি স্টাইল' ডিজিটাল ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
- প্রতিনিধির পাশে বসে সরাসরি পরামর্শ গ্রহণে ‘আই ভার্সেস উই’ সাপোর্ট মডেল চালু
- ডিজিটাল এক্সপ্লোরেশন স্পেসে সরাসরি বাংলালিংক অ্যাপস ও ই-সেবা ট্রায়ালের সুযোগ
গ্রাহকসেবার সনাতন ধারা থেকে বেরিয়ে এসে আধুনিক ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে খুলনায় একটি উচ্চপ্রযুক্তিভিত্তিক নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর বাংলালিংক। নতুন এ ফ্ল্যাগশিপ স্টোরের প্রধান উদ্ভাবন হলো ‘আই ভার্সেস উই’ (I vs We) সহায়তা মডেল। প্রচলিত কাউন্টারের মুখোমুখি বসার বদলে এই ব্যবস্থায় বাংলালিংকের এক্সপার্ট প্রতিনিধিরা গ্রাহকের পাশে বসে সরাসরি তাদের ডিজিটাল চাহিদার কথা শোনেন এবং দ্রুত টেক্সটাইল ও টেকনিক্যাল সমস্যার সমাধান দেন।
স্টোরটিতে একটি ডেডিকেটেড ‘ডিজিটাল এক্সপ্লোরেশন স্পেস’ যুক্ত করা হয়েছে। যেখানে আগত প্রবাস ও স্থানীয় গ্রাহকেরা বাংলালিংকের বিভিন্ন এআই-চালিত অ্যাপ, ওটিটি সার্ভিস ও ই-সেবাগুলো নিজের হাতে টেস্ট বা ট্রায়াল দিয়ে দেখতে পারবেন। জরুরি সার্ভিসের জন্য রয়েছে অ্যালগরিদমভিত্তিক প্রায়োরিটি কিউয়িং ব্যবস্থা এবং প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গ্রাহকদের গতিশীল স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত কেয়ার ও নিরবচ্ছিন্ন টেলিকম ইকোসিস্টেমের ওপর প্রাধান্য দিয়ে পুরো স্টোরটি ডিজাইন করা হয়েছে। সম্প্রতি জমকালো অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে এবং সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান নতুন এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলালিংকের সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান জানান, খুলনার এই আধুনিক সেবাকেন্দ্রটি চালুর মাধ্যমে সারা দেশের ডিজিটাল গ্রাহকদের কাছে সহজে ও নিরবচ্ছিন্নভাবে উন্নত টেলিকম সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।
//ডিবিটেক/এএএফপিআর/এসএমপি/ডিপিও//





