বাংলা কিউআর লেনদেনে প্রতিদিন কক্সবাজার ও প্রতি সপ্তাহে শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ
পূজা কেনাকাটায় নগদে মিলছে ক্যাশব্যাক, শ্রীলঙ্কার বিমান টিকিট ও ইলেকট্রিক স্কুটি
- ১০ হাজার টাকা লেনদেনে প্রতি সপ্তাহে শ্রীলঙ্কা রিটার্ন টিকিট এবং মেগা পুরস্কারে ই-স্কুটি
- দিনে ৫ হাজার টাকা লেনদেনে মিলবে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট জেতার সুযোগ
- পোশাক, জুতো, সুপারস্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটায় ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গ্রাহকদের জন্য উৎসবমুখর বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। এই অফারের আওতায় নির্ধারিত মার্চেন্ট আউটলেটে কেনাকাটায় তাৎক্ষণিক ক্যাশব্যাকের পাশাপাশি ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন বিমান টিকিট ও পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটি জেতার বড় সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।
১৭ অক্টোবর, শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে ‘নগদ বাংলা কিউআর’ স্ক্যান করে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি (*১৬৭#) কোড ব্যবহার করে প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকেরা প্রতি সপ্তাহে ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন বিমান টিকিট জেতার সুযোগ পাবেন। এর পাশাপাশি দিনে মোট ৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনকারী গ্রাহকদের মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে প্রতিদিন দেওয়া হবে ঢাকা–কক্সবাজার–ঢাকা রিটার্ন বিমান টিকিট।
সাপ্তাহিক মেগা পুরস্কারের অংশ হিসেবে প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করা গ্রাহকদের মধ্য থেকে একজন বিজয়ী পাবেন একটি আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটি। পোশাক, জুতা, অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ ও সুপারস্টোরে কেনাকাটার ওপর ভিত্তি করে মেগা পুরস্কারকে তিনটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করেছে নগদ। সম্পূর্ণ স্বচ্ছ ও দৈবচয়ন প্রক্রিয়ায় মেগা পুরস্কারের বিজয়ী নির্বাচন করা হবে এবং ক্যাম্পেইনজুড়ে একজন গ্রাহক সর্বোচ্চ একটি মেগা পুরস্কার জিততে পারবেন।
তাৎক্ষণিক ক্যাশব্যাকের ক্ষেত্রে, নির্দিষ্ট আউটলেটে ‘নগদ বাংলা কিউআর’-এর মাধ্যমে সর্বনিম্ন ২ হাজার টাকার পোশাক ও জুতা কেনাকাটায় ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরো ক্যাম্পেইনে দুটি সফল লেনদেনে একজন গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এ ছাড়া সুপারস্টোর, রেস্তোরাঁ এবং দারাজ, অথবা ডটকম ও কার্ট আপের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটাতেও মিলবে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সফল লেনদেনের সাথে সাথেই ক্যাশব্যাকের অর্থ সরাসরি গ্রাহকের ওয়ালেটে জমা হবে।
ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের মার্কেটিং বিভাগের প্রধান এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ জানান, দুর্গাপূজার কেনাকাটা ও পারিবারিক মেলবন্ধনকে আরও আনন্দময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেনাকাটা, রেস্তোরাঁয় খাওয়া কিংবা অনলাইন অর্ডারে তাৎক্ষণিক ক্যাশব্যাকের পাশাপাশি আন্তর্জাতিক বিমান টিকিট ও ই-স্কুটির মতো আকর্ষণীয় পুরস্কার গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে আরও বেশি উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/এফএনপিআর এসএমপি/এমআইএস//





