এইচএসসি পরীক্ষায় ডিজিটাল নকল ঠেকাতে আইনি কঠোরতা, জুলাই থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষা উদ্যোগ

স্মার্ট ক্লাসরুমে নজরদারিতে সিসিটিভি, শিক্ষকদের ট্যাব দেবে সরকার; বিভ্রান্তি ছড়ালে গ্রেফতার

শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম চালু, শিক্ষকদের ট্যাব বিতরণ এবং সিসিটিভির মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় ডিজিটাল নকল ও ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্মার্ট ক্লাসরুমে নজরদারিতে সিসিটিভি, শিক্ষকদের ট্যাব দেবে সরকার; বিভ্রান্তি ছড়ালে গ্রেফতার
২৮ জুন, ২০২৬ ১১:০৪  

পরীক্ষা কেন্দ্রে নকলের জন্য কেন্দ্রসচিবকে দায় নিতে হবে। তবে এ জন্য কিছু ‘সীমবাদ্ধতা’ আছে বলে জানান কেন্দ্রসচিবরা। তবে তা কাটিয়ে পরীক্ষা পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরার মাধ্যমে শ্রেণীকক্ষের পাঠদান নজরে রাখবে সরকার। একইসঙ্গে জুলাইয়ের পর স্মার্ট ক্লাসরুম গঠনের পাশাপাশি শিক্ষকদেরও ট্যাব দেয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  
  
আসন্ন এইচএসটি পরীক্ষার সময়ে ভাইরাল হতে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে দণ্ডনীয় অপারাধ হিসেবে তাৎক্ষণিক গ্রেফতার ও ভুলতথ্যের প্রমাণ দিতে না পারলে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, শিক্ষার মান উন্নয়নে কোনো ছাড় দেয়া হবে না। গত ১৭ বছর যারা জয়বাংলা শ্লোগান দিয়ে নব্য বিএনপি হয়ে ‘জিম্মি’ করে তা বরদাশত করা হবে না। একইসঙ্গে নতুন ধারার ডিজিটাল নকল ঠেকাতে বিকেলে সংসদের উঠছে নকল প্রতিরোধ আইনের সংশোধনী। 
   

মিলন বলেন, এসব কাজে বিরোধী দলও আমার শত্রু নয়। কেননা সবাই শিক্ষার মানোন্নয়ন চায়। আমরা সকলকে নিয়ে সকলের জন্য কাজ করবো। ইউনিফর্মিটি আনতে এবার সব বোর্ডের খাতা মূল্যায়ন পদ্ধতিও যাচাই করা হবে। 

প্রধানমন্ত্রীর অভিপ্রায় ব্যক্ত করে শিক্ষকদের মার্কেট ড্রিভেন্ড ডিমান্ড রেখে শিক্ষার বিষয় নির্বাচন করার ওপর গুরুত্বারোপ করে হায়ার এড্যুকেশের চেয়ে টিকনিক্যাল শিক্ষায় গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।  তিনি বলেন, ডুয়েটের মতো আরো একটি ইনস্টিটিউট তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে। আমি চাই আপনারা প্রত্যেক স্কুল-মাদরাসায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) চালু করুন। 


এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষাবোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড এর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। ২৮ জুন, রবিবার নগরীরর জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সভায়। রাজশাহী শিক্ষাবোর্ডের অনলাইন বৈঠকে ইন্টারঅ্যাকশন ভালো না হওয়ায় সংক্ষিপ্ত সময়ে উড়ালপথে সিলেটে সরাসরি মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। 

মতবিনিময় সভায়, শিক্ষক সংকট ঘুচানো, শিক্ষক বদলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, স্কুল কর্তৃপক্ষের চাঁদাবাজি রোধ, এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের আত্ত্বীকরণ না করা, আত্ত্বীকরণে গ্রেড অবনমন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ডিজি অফিসে বসে দালালী করনের দিন শেষ। সবাইকে ইউনিফাইড প্রক্রিয়ার মধ্যে আনা হবে।   

বক্তাদের কেউ কেউ প্রশ্নপত্র তৈরি ও খাতা দেখার ক্ষেত্রে যেন এআই ব্যবহার করা না হয় এবং এমসি কলেজ থেকে তিনজন অর্থমন্ত্রী হলেও সেই জৌলুস ফিরিয়ে আনতে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।      

সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, মাদরাসা বোর্ড চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়্যুম চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই সিকদার, ডিবিসি নিউজ সম্পাদক লোটন একরাম, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।  


আগামী ২ জুলাই অভিন্ন প্রশ্নে দেশজুড়ে শুরু হবে ২০২৬ সালের এইচএসসি (HSC) ও সমমান পরীক্ষা। সিলেট বিভাগের অধীন ৩৩৬ কলেজের মধ্যে ৯৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। 

//ডিবিটেক/এসএইচ/আইএইচ/