ঈদযাত্রায় এক প্ল্যাটফর্মে বাস টিকিট সেবা
এবার এক প্ল্যাটফর্মে সব বাস অপারেটরের টিকিট বুকিং সুবিধা দিচ্ছে দেশের বৃহৎ টিকিট ইনভেন্টরি প্ল্যাটফর্ম বিডিটিকেটস। এতে যাত্রীরা ঘরে বসেই যাওয়া ও আসার টিকিট কাটতে পারছেন।
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। প্রতিবছর ঈদযাত্রায় টিকিট পাওয়া ও ফেরার টিকিট জোগাড় নিয়ে যাত্রীদের ভোগান্তি হয়। এই সমস্যা কমাতেই এই ডিজিটাল সেবা চালু রাখা হয়েছে।
২০ মে, বুধবার প্ল্যাটফর্মটি জানিয়েছে, ব্যবহারকারীরা পছন্দের রুট, বাস অপারেটর এবং সিট বেছে নিয়ে সহজেই টিকিট বুক করতে পারবেন। এতে কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।
এ ছাড়া ইনস্ট্যান্ট টিকিট কনফার্মেশন ও ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট সুবিধাও রয়েছে। এতে কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া এড়ানো সম্ভব হবে বলে দাবি করা হয়েছে।
ঈদযাত্রা সহজ করতে যাত্রীরা বিডিটিকেটসের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে টিকিট বুক করতে পারবেন।
ডিবিটেক/এসআই/ইকে



