সম্ভাবনাময় ৯০ তরুণ ক্রিকেটারকে ক্রিকেট কিট দিলো রবি
স্টাফ করেসপন্ডেন্ট ২ মে, ২০২৬
লোকাল ডেস্ক ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৯ নভেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২৭ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২ এপ্রিল, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৪ মার্চ, ২০২৬
তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিতে ৯০ জন সম্ভাবনাময় খেলোয়াড়ের হাতে ক্রিকেট কিট তুলে দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। দেশের ৫০টিরও বেশি ক্রিকেট একাডেমির ‘ইয়াং টাইগার’ খ্যাত এই নবীন ক্রিকেটারদের মাঝে |কিট বিতরণ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে।
১২ মে, মঙ্গলবার অপারেটরটি জানায়, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ শাফাক আল জাবির এবং জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম তরুণ খেলোয়াড়দের হাতে কিট ব্যাগ তুলে দেন। এ সময় বিসিবি ও রবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘এবার নতুন স্বপ্ন গড়তে পারবে তুমিও’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের এগিয়ে নিতে চায় রবি। প্রতিষ্ঠানটি গত মার্চে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ চলাকালে ‘প্রতি ১০০ রানে ১০টি ক্রিকেট কিট’ দেওয়ার ঘোষণা দেয়।
সিরিজে দুই দলের মোট রানসংখ্যার ভিত্তিতে ৯০টি ক্রিকেট কিট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। যোগ্য ও সম্ভাবনাময় খেলোয়াড় বাছাইয়ে সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আয়োজকদের আশা, এই উদ্যোগ তরুণ ক্রিকেটারদের স্বপ্ন পূরণে সহায়তা করবে এবং দেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৫ জানুয়ারি, ২০২৬
২২ অক্টোবর, ২০২৫
২ ফেব্রুয়ারি, ২০২৬
৯ মার্চ, ২০২৬
১২ মে, ২০২৬
১২ মে, ২০২৬
Total Vote: 9
আশীর্বাদ
Total Vote: 14
আস্থাশীল

