দেশে আসছে চিন্ট ব্র্যান্ডের এলইডি লাইট
এবার বাংলাদেশে নোঙর করছে লাইটিং প্রযুক্তির বৈশ্বিক প্রতিষ্ঠান এলইডি লাইটিং ব্র্যান্ড চিন্ট। সে লক্ষে, বাংলাদেশের প্রযুক্তি ব্রান্ড ডিএক্স হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি ঝিঝাং চিন্ট লাইটিং কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি করেছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্ৰুপ এর প্রতিষ্ঠাতা ও সিইও দেওয়ান কানন এবং চিন্ট লাইটিং এর বৈদেশিক বিক্রয় ডিপার্টমেন্ট এর প্রতিনিধি মাইকেল প্যান।
চুক্তি নিয়ে দেওয়ান কানন বলেন, “বাংলাদেশ এর গ্রাহকরা অসাধারণ, তারা সবসময় উদ্ভাবনী ও মানসম্পন্ন পণ্যকে স্বাগত জানিয়েছে। আধুনিক জীবনে আলো আমাদের অনুভূতি, কাজের পরিবেশ এবং জীবনের ছন্দকে গভীরভাবে প্রভাবিত করে। আমি অত্যন্ত আনন্দিত যে চিন্ট এর বিশ্বমানের লাইটিং সলিউশন এখন আমাদের বাজারে এসেছে, যা শুধু ঘর ও অফিস নয়, বরং কোটি মানুষের আকাঙ্ক্ষাকে আলোকিত করবে যারা উৎকৃষ্টতার মূল্য দিতে জানে।”
চিন্ট এর লাইটিং পণ্যসমূহ থাকবে দুই বছরের ওয়ারেন্টি সহ, যা নির্ভরযোগ্য পারফরম্যান্স ও টেকসই গুণমান নিশ্চিত করবে। সেরা পণ্য সবার নাগালে পৌঁছাতে দেশের আলোক সরঞ্জামের দোকান, শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম এবং সুপারশপগুলোতে চিন্ট লাইট পাওয়া যাবে।b







