এমএফএস অ্যাকাউন্টের ৪৩ শতাংশ নারী
নারীদের আর্থিক অন্তর্ভুক্তির চিত্র তুলে ধরার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উন্মোচন করলো বাংলাদেশ ব্যাংক। সদস্য উন্মোচিত এই উইমেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডাটা ড্যাশবোর্ড দেখে জানা গেছে, ২০২৫ সালের তৃতীয় প্রন্তিকে ক্ষুদ্র ও কুটির অর্থনৈতিক প্রতিষ্ঠানের ৯১ শতাংশ এবং ব্যাংকগুলোর মোট আমানতের ৩৭ শতাংশের মালিক নারী। দেশের ৬ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৭২২টি এমএফএস অ্যাকাউন্টের মালিক হিসেবে মোট হিসাবের ৪৩ শতাংশ নারী।
২ মে, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক সাঈদা খানম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় ব্যাংক, প্রতি তিন মাস অন্তর আর্থিক প্রতিষ্ঠান, মাইক্রোফাইন্যান্স এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (MFS) থেকে প্রাপ্ত লিঙ্গ-ভিত্তিক (sex-disaggregated) তথ্যের নিয়মিত আপডেট দিচ্ছে উইমেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডাটা (WFID) ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে নারীদের আমানত (deposit), ঋণ (credit), এবং মোবাইল আর্থিক সেবার ব্যবহার সম্পর্কিত তথ্য প্রদর্শন করছে। নতুন করে পুঁজিবাজার ও বীমা খাত যুক্ত হওয়ায় এখন এই প্ল্যাটফর্মে দেশের নারী আর্থিক অন্তর্ভুক্তির একটি আরও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে এই ড্যাশবোর্ড চালু করলো কঞ্জুমারসেন্ট্রিক্স (ConsumerCentriX) এবং ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর ওমেন (Financial Alliance for Women)। গত ৩১ মার্চ ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই প্লাটফর্মটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, বীমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে







