ডিজিটাল পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক ক্যাম্পেইন শুরু
বাংলা কিউআরে বিকাশে ১০ হাজার টাকার অফার
- বাংলা কিউআর ব্যবহারে নতুন অফার।
- ১০,০০০ টাকার বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।
- ক্যাম্পেইন চলবে ৩১ আগস্ট পর্যন্ত
দেশে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে নতুন ক্যাম্পেইন ঘোষণা করেছে বিকাশ। ক্যাম্পেইনের আওতায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন শুরু করেছে, যা ক্যাশবিহীন লেনদেনকে আরও সহজ ও কার্যকর করবে।
‘পেমেন্ট মানেই বিকাশ’—এই বার্তাকে সামনে রেখে পরিচালিত ক্যাম্পেইনটি চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। এ সময় লাইফস্টাইল, ফুড অ্যান্ড বেভারেজ, সুপারস্টোর, অনলাইন শপিং, টিকিট ও ট্রাভেল, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গ্যাজেট, রাইড শেয়ারিং এবং অন্যান্য ক্যাটাগরিতে বিকাশ পেমেন্টে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক পাওয়া যাবে।
লাইফস্টাইল ব্র্যান্ডে সর্বোচ্চ ১,৫০০ টাকা, অনলাইন শপিংয়ে ১,৩০০ টাকা, সুপারস্টোর ও অনলাইন গ্রোসারিতে ৪০০ টাকা, ফুড অ্যান্ড বেভারেজে ৮০০ টাকা, টিকিট ও ট্রাভেলে ৩,৩০০ টাকা এবং স্বাস্থ্যসেবা খাতে ৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাকের সুযোগ থাকছে। অফারের পরিমাণ অংশগ্রহণকারী মার্চেন্ট ও নির্ধারিত শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে।
বিকাশ জানিয়েছে, পরিবর্তিত ভোক্তা আচরণে এখন গ্রাহকরা গতি, সুবিধা ও সাশ্রয়ের সমন্বিত অভিজ্ঞতা চান। নতুন এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গ্রহণ আরও সহজ হবে এবং বাংলা কিউআরভিত্তিক ক্যাশলেস ইকোসিস্টেম সম্প্রসারণে ভূমিকা রাখবে।
গ্রাহকরা বিকাশ অ্যাপ ব্যবহার করে অংশগ্রহণকারী মার্চেন্টে বাংলা কিউআর স্ক্যান করে অথবা বিকাশ পেমেন্টের মাধ্যমে এসব অফার উপভোগ করতে পারবেন। অফারের বিস্তারিত পাওয়া যাবে বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফার ফাইন্ডার ওয়েবসাইটে।
//ডিবিটেক/ এএইচবি/ এমআই//





