ডিজিটাল লেনদেনে গ্রাহক স্বীকৃতি
পুরস্কার পেলেন উপায়ের আগস্ট বিজয়ীরা
- ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মে আগস্ট ক্যাম্পেইনের তিন বিজয়ীকে আর্থিক পুরস্কার হস্তান্তর
- একজন বিজয়ী পেয়েছেন এক লাখ এবং দুজনকে পঞ্চাশ হাজার টাকা
- ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদারে ফিনটেক সেবায় নিয়মিত আকর্ষণীয় ক্যাম্পেইন আয়োজন
ডিজিটাল আর্থিক রূপান্তরকে ত্বরান্বিত করতে এবং গ্রাহকদের অ্যাপভিত্তিক ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়।
১৩ সেপ্টেম্বর, রবিবার ঢাকার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) তাদের গ্রাহক ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়।
২০২৬ সালের আগস্ট মাসে পরিচালিত তিনটি গ্রাহক ক্যাম্পেইনের ওপর ভিত্তি করে এ স্বীকৃতি দেওয়া হয়। ক্যাম্পেইনগুলো ছিল ‘অ্যাড মানি সপ্তাহ ১’, ‘অ্যাড মানি সপ্তাহ ২’ এবং ‘উইকেন্ড ক্যাম্পেইন (লাভ সামলাও) সপ্তাহ ৩’। গ্রাহকদের উপায়ের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারে উৎসাহিত করতে এবং প্ল্যাটফর্মটির সাথে সক্রিয় সম্পৃক্ততা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগস্টের নির্ধারিত ক্যাম্পেইনের তিন বিজয়ীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে একজন বিজয়ী নগদ এক লাখ টাকা এবং বাকি দুই বিজয়ী প্রত্যেকে ৫০ হাজার টাকা করে নগদ পুরস্কার লাভ করেন।
উপায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট দফতর জানায়, এমন উদ্যোগের মাধ্যমে উপায়ের লক্ষ্য গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনে আরও সম্পৃক্ত করা, তাদের সর্বোচ্চ সেবা ও বাড়তি সুবিধা নিশ্চিত করা এবং প্ল্যাটফর্মটির সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করা।
//ডিবিটেক/এমএসটিপি/কেআইবি/এমআইএসটি//





