ন্যায্য হিস্যা পূরণে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের ক্ষোভ প্রকাশ

ন্যায্য হিস্যা পূরণে জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের ক্ষোভ প্রকাশ
২৬ মার্চ, ২০২৬ ১২:৩৩  

ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ‎মহান স্বাধীনতা দিবসে বসুন্ধরা আবাসিকের প্রবেশমুখে অবস্থিত জিপি হাউজের সামনেবিক্ষোভ কর্মসূচি পালন করলো গ্রামীণফোনের সাবেক কর্মীরা। ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে পালিত হয় এই কর্মসূচি। এতে অর্ধশতাধিক কর্মী অংশ নেন। 

‎এই কর্মসূচিতে অংশ গ্রহণকারী গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহবায়ক‎ আবু শাদাত মো: শোয়েব জানান, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা ৫% বিলম্ব জরিমানার অর্থ পরিশোধের দাবিকে জোরালোভাবে উপস্থাপন করে আসছেন। প্রায় ১৬ বছর ধরে ঝুলে থাকা এই ন্যায্য পাওনা এখনো পরিশোধ না হওয়ায় সাবেক কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। 

‎তিনি বলেন, দুঃখজনকভাবে, এই দীর্ঘসূত্রতার ফলে ইতোমধ্যে অনেক সাবেক কর্মী অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। এই পরিস্থিতি আর দীর্ঘায়িত হোক—তা আমরা চাই না।

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) কমিউনিকেশন সেক্রেটারি আদিবা জেরিন চৌধুরী বলেন, এই প্রেক্ষাপটে, গ্রামীণফোন কর্তৃপক্ষের প্রতি আমাদের জোরালো আহ্বান— ‎অবিলম্বে ৫% বিলম্ব জরিমানার সম্পূর্ণ অর্থ পরিশোধ করে এই মানবিক ও ন্যায্য দাবি বাস্তবায়ন করুন। ‎আমরা বিশ্বাস করি, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত প্রচেষ্টা সফল হবে।

ডিবিটেক/এসএম/ইকে