রমজানে বিকাশ পেমেন্টে সুপারস্টোরে ১,০০০ টাকা পর্যন্ত ছাড়
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সুপারস্টোরসহ বিভিন্ন খাতে কেনাকাটায় ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ। পুরো রমজান মাসজুড়ে এই সুবিধা উপভোগ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নির্দিষ্ট সুপারস্টোরে ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টের আগে অ্যাপে ‘D2’ কুপন যোগ করলে দিনে একবার ১০০ টাকা করে সর্বোচ্চ পাঁচবারে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আগোরা, ইউনিমার্ট, মিনা বাজার, প্রিন্স বাজার, আমানা বিগ বাজার, আপন ফ্যামিলি মার্ট, বিগ বাজার, ল্যাভেন্ডার, মোস্তফা মার্ট, হোলসেল ক্লাব, হালিশহর মার্ট, খুলশি মার্ট, উৎসব সুপার মার্কেট ও বেঙ্গল মিটসহ বিভিন্ন আউটলেটে এ সুবিধা মিলবে।
এছাড়া দেশব্যাপী ছড়িয়ে থাকা স্বপ্ন ও ডেইলি শপিং–এ ‘D3’ কোড ব্যবহার করে ন্যূনতম ৮০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে একবার ১০০ টাকা করে সর্বোচ্চ তিনবারে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
অনলাইন গ্রোসারি কেনাকাটায়ও রয়েছে ক্যাশব্যাক সুবিধা। চালডাল, ডেইলি শপিং, মীনা বাজার ও প্যারাগন–এ ন্যূনতম ১,২০০ টাকা পেমেন্টে দিনে একবার ৫ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালে দুইবারে মোট ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
গ্রোসারি কেনাকাটায় এসব অফার চলবে ২১ মার্চ পর্যন্ত। পাশাপাশি রমজান উপলক্ষে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, বেকারি, ইফতার বাজার, হোম অ্যাপ্লায়েন্স, রেস্টুরেন্ট, হোটেল ও ই-টিকিটিং সেবাতেও বিকাশ পেমেন্টে বিশেষ ছাড় থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।







