নগদের ‘হার না মানা হার’ এ প্রথম বিজয়ী ফরিদপুরের বন্যা খাতুন
প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে মোবাইল আর্থিক সেবা নগদ এর ‘হার না মানা হার’ প্রচারণায় অংশ নিয়ে প্রথম বিজয়ী হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার বন্যা খাতুন। দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো রেমিট্যান্স নগদের মাধ্যমে গ্রহণ করে তিনি এই পুরস্কার জিতেছেন।
১৪ মার্চ, শনিবার, নগদ কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে তার বাড়িতে গিয়ে পুরস্কার হিসেবে স্বর্ণের হার তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী । এ সময় নগদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার পর পরিবারের সদস্যরা ভিডিও কলে দুবাইপ্রবাসী ফরিদের সঙ্গে যুক্ত হন। তিনি বলেন, নগদে এমন একটি ক্যাম্পেইন চলছে জানতেন, তবে স্বর্ণের হারটি যে তার পরিবারই জিতবে তা ভাবেননি। তিনি নিয়মিত নগদের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠান বলেও জানান।
প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও নিরাপদে দেশের স্বজনদের কাছে পৌঁছে দিতে কাজ করছে নগদ। ঈদুল ফিতরের আগে প্রবাসীদের পরিবারকে বাড়তি আনন্দ দেওয়ার লক্ষ্যেই ‘হার না মানা হার’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালে দেশে থাকা স্বজনদের জন্য স্বর্ণের হার জয়ের সুযোগ থাকছে।
এ বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ঈদের আগে এই প্রক্রিয়াকে আরও আনন্দময় করতেই ‘হার না মানা হার’ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
ডিবিটেক/এনএইচটি/এমইউআইএম







