মানি লন্ডারিং প্রতিরোধে সিটি ব্যাংকের কর্মশালা

মানি লন্ডারিং প্রতিরোধে সিটি ব্যাংকের কর্মশালা
৩০ আগষ্ট, ২০২৫ ১৯:১৬  
৩০ আগষ্ট, ২০২৫ ২২:১৭  

সিটি ব্যাংকের উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত হলো মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং আইএসএস রিপোর্টিং শীর্ষক দিনব্যাপী কর্মশালা। কর্মশালায় ব্যাংকের রিটেইল ও অপারেশনস ডিভিশনের মোট ৪৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

৩০ আগস্ট, শনিবার কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম।

কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ফাইন্যান্স বিভাগের প্রধান মো. রাকিব উদ্দিন আহমেদ ও জাহেদুল ইসলাম, ডেপুটি কেমেলকো ।

এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং আইএসএস রিপোর্টিং সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে তাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করেন।

সিটি ব্যাংক নিয়মিত এ ধরনের সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে।