গবেষণায় নামছে বাকৃবির শিক্ষার্থীরা

বাকৃবিতে ক্যানসার সচেতনতায় নামছে সিসিআরটিবির চ্যাপ্টার

  • বাকৃবিতে ক্যানসার সচেতনতা ও গবেষণায় ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্টের চ্যাপ্টার গঠন
  • ২৩ অক্টোবরের মধ্যে সিসিআরটিবি ক্যাম্পাস চ্যাপ্টারের অনলাইন মেম্বারশিপ আবেদন আহ্বান
  • ডিজিটাল ক্যাম্পেইন, সায়েন্টিফিক রাইটিং ও হেলথ-টেক প্রজেক্ট ম্যানেজমেন্টের বিশেষ সুযোগ

বাকৃবিতে ক্যানসার সচেতনতায় নামছে সিসিআরটিবির চ্যাপ্টার
২০ অক্টোবর, ২০২৬ ১৭:২২  

ক্যানসার প্রতিরোধে ডিজিটাইজড জনসচেতনতা বৃদ্ধি, বায়োমেডিকেল ও বৈজ্ঞানিক জ্ঞানচর্চা, আধুনিক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'ক্যাম্পাস চ্যাপ্টার' গঠনের উদ্যোগ নিয়েছে ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) এ ইকোসিস্টেমের অংশ হিসেবে বাকৃবির আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে মেম্বারশিপ বা সদস্যপদের আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ অক্টোবর ২০২৬।

সিসিআরটিবি সূত্র জানায়, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মাঝে প্রারম্ভিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের গুরুত্ব, অনকোলজি ও ডেটা-ড্রিভেন হেলথ রিসার্সের প্রতি আগ্রহ তৈরি করা হবে।

গঠিত চ্যাপ্টারের সদস্যরা ক্যানসার সচেতনতামূলক ডিজিটাল মিডিয়া ক্যাম্পেইন, হেলথ-কনফারেন্স, বিশেষজ্ঞ সেমিনার, সায়েন্টিফিক রাইটিং, মেডিকেল জার্নালিজম এবং হেলথটেক প্রজেক্ট ম্যানেজমেন্টের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুবিধা পাবেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষক ও হেলথকেয়ার প্রফেশনালদের সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক গড়ার সুযোগ পাবেন।

সদস্য নির্বাচনের জন্য নির্ধারিত গুগল ফরমে (https://forms.gle/ZR2vSU836xxyyfr96) শিক্ষাগত তথ্য, বিশেষ দক্ষতা ও আগ্রহ উল্লেখ করে ২৩ অক্টোবরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। প্রাথমিক শর্টলিস্টিং ও অনলাইন মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করে সিসিআরটিবি বাকৃবি চ্যাপ্টারের নির্বাহী কমিটি ঘোষণা করবে।

//ডিবিটেক/আরাফাত হোসাইন/এসএমপি/এমভিএনও//