রবিবার সারাদেশে মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা
এবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে ৩০ নভেম্বর, রবিবার ঢাকাসহ সারাদেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
২৯ নভেম্বর, শনিবার রাতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর পক্ষে মিজানুর রহমান সোহেলের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আগামীকাল রবিবার সকাল ১০টা, রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের প্রতিবাদে এর আগে সংবাদ সম্মেলন করে এক দিনের জন্য মোবাইল ফোন বন্ধ রেখে আছে।
ডিবিটেক/এমআর/ইকে



