তিন দেশ থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি আমদানির সিদ্ধান্ত
ঢাকা: তিন দেশের তিনটি প্রতিষ্ঠান থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি কার্গো আমদানি করবে সরকার। এছাড়া আগামী বছরের রমজানকে সামনে রেখে খেজুর আমদানির দরপত্র প্রক্রিয়ার সময়সীমা হ্রাস এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজটি ‘সরাসরি ক্রয় পদ্ধতি’র মাধ্যমে সম্পাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহম্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি’র […] The post তিন দেশ থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি আমদানির সিদ্ধান্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: তিন দেশের তিনটি প্রতিষ্ঠান থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি কার্গো আমদানি করবে সরকার। এছাড়া আগামী বছরের রমজানকে সামনে রেখে খেজুর আমদানির দরপত্র প্রক্রিয়ার সময়সীমা হ্রাস এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজটি ‘সরাসরি ক্রয় পদ্ধতি’র মাধ্যমে সম্পাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহম্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এসব সংশ্লিষ্ট ৫টি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে সংযুক্ত আরব আমিরাত-এর ‘এডনক ট্রেডিং লিমিটেড’ ও নাইজেরিয়া’র ‘ওজিমদু অ্যান্ড ম্যারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড’/‘উজি জেমস বিহাইভ’ থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া জাপানের ‘জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড’ থেকেও ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পাশপাশি এলএনজি আমদানির জন্য এ কোম্পানির সঙ্গে রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা’র চূড়ান্তকৃত স্বল্প মেয়াদি এলএনজি ‘সেল অ্যান্ড পারচেজ’ (এসপিএ) এবং টার্ম শিট-এর ফরমেট সইয়ের প্রস্তাবও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
The post তিন দেশ থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি আমদানির সিদ্ধান্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





