হিলিতে হরিজন দুর্গামণ্ডপে বিজিবি’র শুভেচ্ছা
হিলি: দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত হরিজন সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফুল, ফল ও নগদ অর্থ […] The post হিলিতে হরিজন দুর্গামণ্ডপে বিজিবি’র শুভেচ্ছা first appeared on Sarabangla | Breaking News | Sports |

হিলি: দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত হরিজন সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফুল, ফল ও নগদ অর্থ উপহার দেন। তার সঙ্গে ছিলেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ও মেজর ইব্রাহিমসহ বিজিবির অন্যান্য সদস্যরা।
এ সময় কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বিজিবি কাজ করছে। রংপুর অঞ্চলের ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫টি প্লাটুন মোতায়েন রয়েছে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল ও নজরদারি চলছে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারের তথ্য পেলে দ্রুত জানানোর জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
The post হিলিতে হরিজন দুর্গামণ্ডপে বিজিবি’র শুভেচ্ছা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





