সাত মাসে ১৭ বার প্রতারণা করেছে বিএনপি: হাসনাত
ঢাকা: জাতীয় প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে মেনে চলার অঙ্গীকার করলেও গত সাত মাসের ব্যবধানে বিএনপি দেশের সর্বস্তরের জনগণের সাথে অন্তত ১৭ বার প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা ভেঙে রাজনৈতিক লাভ-ক্ষতির অঙ্ক কষে প্রতিশ্রুতি ভঙ্গের সমালোচনা করে তিনি বলেন, ‘একের পর এক রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বরখেলাপ […] The post সাত মাসে ১৭ বার প্রতারণা করেছে বিএনপি: হাসনাত first appeared on Sarabangla | Breaking News

ঢাকা: জাতীয় প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে মেনে চলার অঙ্গীকার করলেও গত সাত মাসের ব্যবধানে বিএনপি দেশের সর্বস্তরের জনগণের সাথে অন্তত ১৭ বার প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা ভেঙে রাজনৈতিক লাভ-ক্ষতির অঙ্ক কষে প্রতিশ্রুতি ভঙ্গের সমালোচনা করে তিনি বলেন, ‘একের পর এক রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বরখেলাপ করার মাধ্যমে দলটি তাদের আসল রূপ প্রকাশ করেছে।’
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন প্রত্যেকদিন একেকটি প্রতিশ্রুতি ভাঙছে বিএনপি। ভাঙার পর দম্ভ করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দেয় দলটি। এ কথা বলে এরই মধ্যে জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে তারা। এমনকি সাত মাসে জাতির সঙ্গে ১৭ বার প্রতারণা করা হয়েছে।’
এনসিপি নেতা বলেন, ‘বিএনপি ভেবেছিল এক পা ডাঙায় আরেক পা জলে রেখে সাঁতরে পুকুর পার হবে। এতে পার হতে পারলেও লুঙ্গি ঠিক থাকবে না। আমরা বারবার চেয়েছিলাম একটি সংস্কার পরিষদ গঠন করা হোক। গণভোটের মধ্য দিয়ে ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য এই সংস্কারের ক্ষমতা দিয়েছিল জনগণ। অথচ গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের অর্ধেক ফলাফল মেনেছে বিএনপি সরকার। বাকি ফলাফল তারা মানেনি।’
আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচনের উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের সময়ে নানান বিতর্কিত নির্বাচন হয়েছিল। ঠিক একই কায়দায় বিএনপি কিছু মানছে, কিছু মানছে না। অর্থাৎ পক্ষে গেলে মানছে, নয়তো না। ফলে গণভোটের ফলাফল না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি সরকার দলের এমপিরা। এতে জুলাই সনদটি এখন আর ফাংশনাল নেই। বিএনপি নিজের হাতে ধরে এটি অন্ধকার করেছে। এরপরও প্রত্যেকদিন বলে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। এটা বলতে বলতে এরই মধ্যে গত সাত মাসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি।’
The post সাত মাসে ১৭ বার প্রতারণা করেছে বিএনপি: হাসনাত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





