সেনাপ্রধান ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ

সেনাবাহিনী নিয়ে অপপ্রচারে আইএসপিআরের সতর্কতা

  • বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর
  • এই অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে
  • সেনাবাহিনী কঠোর শৃঙ্খলা ও পেশাদারত্বের সাথে ঐক্যবদ্ধ রয়েছে এবং নির্ভরযোগ্য সূত্র অনুসরণের অনুরোধ জানানো হয়েছে

সেনাবাহিনী নিয়ে অপপ্রচারে আইএসপিআরের সতর্কতা
১০ অক্টোবর, ২০২৬ ২১:০৯  

বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ১০ অক্টোবর, শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, একটি কুচক্রী মহলের মাধ্যমে চালানো এসব তথ্যের মূল উদ্দেশ্য হলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালনে সেনাবাহিনী সবসময় দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে আইএসপিআর।

//ডিবিটেক/ প্রতিরক্ষা ডেস্ক/ এমএনও//