চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোর চক্রের ২ সদস্য আটক

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে চুরি হওয়া দুই মাস বয়সী শিশু মোহাম্মদ হোসাইনকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ শিশু পাচার ও চোর চক্রের মূল দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানার রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও আসামিদের […] The post চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোর চক্রের ২ সদস্য আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোর চক্রের ২ সদস্য আটক
৯ অক্টোবর, ২০২৬ ০১:০০  

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে চুরি হওয়া দুই মাস বয়সী শিশু মোহাম্মদ হোসাইনকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ শিশু পাচার ও চোর চক্রের মূল দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানার রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- নোয়াখালীর সেনবাগের বাসিন্দা মহরম আলী (৫০) এবং চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা মো. ইব্রাহিম (৩৮)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা মো. রাজীব স্ত্রী ও দুই মাসের শিশু সন্তানকে নিয়ে নগরীর বিআরটিসি ফলমন্ডী এলাকার ফুটপাতে বসবাস করছিলেন। গত ৩ অক্টোবর ভোরে ফুটপাতে মশারি টাঙিয়ে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটিকে চুরি করে নিয়ে যায় চক্রটি। ঘুম থেকে জেগে সন্তানকে না পেয়ে দিশেহারা বাবা পুলিশের দ্বারস্থ হন।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে মহরম আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে নিরাপদে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অপর আসামি ইব্রাহিমকে একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় কোতোয়ালী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

The post চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোর চক্রের ২ সদস্য আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.