এডিসন কমিউনিকেশনের তৈরি এআই এইচআর সফটওয়্যার পেল শীর্ষ বিজয়ী সম্মাননা; মনোনীত হলো অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে
বিন-২০২৬ জিতল এআই প্ল্যাটফর্ম ‘ওর্কমানজা’
- বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ উইনার কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক এইচআর ও ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘ওর্কমানজা’
- ৩৫৫টি প্রকল্পের মধ্যে চূড়ান্ত বিচারে নির্বাচিত ১০টি ‘উইনার’ প্রকল্পের একটি হিসেবে স্থান করে নিয়েছে এটি
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (BIIN) আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মর্যাদাপূর্ণ ‘উইনার অ্যাওয়ার্ড’ (Winner Award) অর্জন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত এইচআর ও ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘ওর্কমানজা’ (OrkManza) ।
রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে “Recognition for Innovation, Inspiration for Transformation” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ আয়োজনে উদ্ভাবনী গুণমান, জনকল্যাণমুখী ব্যবহার, বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত উৎকর্ষের ওপর ভিত্তি করে এই সম্মাননা প্রদান করা হয় । এ বছর দেশজুড়ে ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জমা পড়া ৩৫৫টি প্রকল্পের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১১৮টি প্রকল্প চূড়ান্ত মূল্যায়নে উন্নীত হয় । ৪০ সদস্যের বিচারক প্যানেল ডিজিটাল অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ১০টি প্রকল্পকে 'উইনার' হিসেবে নির্বাচিত করেন, যার অন্যতম ওর্কমানজা ।
ওর্কমানজা হলো এডিসন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এডিসন কমিউনিকেশনের একটি ফ্ল্যাগশিপ ক্লাউড-ভিত্তিক টেকনোলজি সমাধান । একীভূত একটি ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কর্মীদের উপস্থিতি, ছুটি, পে-রোল, নিয়োগ, পারফর্মেন্স ও কেপিআই ব্যবস্থাপনা, মিটিং, অনুমোদন, এঙ্গেজমেন্ট এবং ট্র্যাকিং সহ সার্বিক এইচআর কার্যক্রম পরিচালনা করতে সক্ষম এই এআই প্ল্যাটফর্ম ।
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের অংশ হিসেবে, উইনার ও চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হওয়ার দরুন ওর্কমানজা আঞ্চলিক আইসিটি অলিম্পিকখ্যাত 'এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালাইয়েন্স (APICTA) অ্যাওয়ার্ডস ২০২৬'-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে । এ স্বীকৃতি দেশে ও বিদেশে সমন্বিত এআই প্রযুক্তি বিস্তারে এডিসন কমিউনিকেশনের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করল ।
//ডিবিটেক/জেএপি/এসএমপি/বিপিও//
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (BIIN) আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মর্যাদাপূর্ণ ‘উইনার অ্যাওয়ার্ড’ (Winner Award) অর্জন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত এইচআর ও ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘ওর্কমানজা’ (OrkManza)
রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে “Recognition for Innovation, Inspiration for Transformation” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ আয়োজনে উদ্ভাবনী গুণমান, জনকল্যাণমুখী ব্যবহার, বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত উৎকর্ষের ওপর ভিত্তি করে এই সম্মাননা প্রদান করা হয়
ওর্কমানজা হলো এডিসন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এডিসন কমিউনিকেশনের একটি ফ্ল্যাগশিপ ক্লাউড-ভিত্তিক টেকনোলজি সমাধান
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের অংশ হিসেবে, উইনার ও চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হওয়ার দরুন ওর্কমানজা আঞ্চলিক আইসিটি অলিম্পিকখ্যাত 'এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালাইয়েন্স (APICTA) অ্যাওয়ার্ডস ২০২৬'-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে
//ডিবিটেক/জেএপি/এসএমপি/বিপিও//





