স্বীকৃতি পেল এআই ডিজিটাল স্বাস্থ্যসেবা
বিআইআইএন অ্যাওয়ার্ড জিতল গ্রামীণ হেলথটেকের ‘সুখী’
- ইনক্লুশন ক্যাটাগরিতে বিআইআইএন অ্যাওয়ার্ড পেল সুখী
- কৃত্রিম বুদ্ধিমত্তা ও সিডিএসএসে নির্ভুল চিকিৎসা
- ঘরে ঘরে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে
কৃত্রিম বুদ্ধিমত্তা ও সমন্বিত স্বাস্থ্যপ্রযুক্তির মেলবন্ধনে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করে অনন্য নজির গড়েছে গ্রামীণ হেলথটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম, রোগীকেন্দ্রিক ও আন্তঃসংযোগযোগ্য (ইন্টারঅপারেবল) ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ও কমিউনিটি-কেয়ার ইকোসিস্টেম ‘সুখী’ অর্জন করেছে বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ড। প্ল্যাটফর্মটি প্রতিযোগিতার "ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস" ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে এই স্বীকৃতি পায়।
র ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ৩ অক্টোবর, ২০২৬ শনিবা এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুখীর পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন গ্রামীণ হেলথটেক সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ আবুল হোসেন বঙ্গবাসী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, অ্যাপ্লিকেশন টেক লিড মো. তানবীর হোসেন এবং চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা. হোসাইন মো. আল-আমিন।
বিআইআইএন-এর আয়োজক ও বিচারক পর্ষদ, সহযোগী প্রতিষ্ঠান, অংশীদার এবং গ্রামীণ গ্রুপ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডা. আহমেদ আরমান সিদ্দিকী জানান, এই স্বীকৃতি তাঁদের প্রতিটি লিংক ওয়ার্কার, চিকিৎসক ও সেবাগ্রহীতার, যাঁরা সুখীকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, কে কোথায় অবস্থান করছেন তার ওপর স্বাস্থ্যসেবা নির্ভর করা উচিত নয় এবং এই সম্মাননা দেশের প্রতিটি ঘরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় নতুন প্রেরণা জোগাবে।
মূলত গ্রামীণ, সুবিধাবঞ্চিত ও ডিজিটাল সেবাবহির্ভূত প্রান্তিক মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী’ তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটি একটি সমন্বিত সেবাপথে রোগী, চিকিৎসক, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, পরিচর্যাকারী, সুখী সেবা কেন্দ্র এবং মাঠপর্যায়ের কমিউনিটিভিত্তিক সুখী লিংক ওয়ার্কারদের সরাসরি সংযুক্ত করে। এই ইকোসিস্টেমের আওতায় সার্বক্ষণিক ২৪/৭ টেলিমেডিসিন, বিশেষজ্ঞ পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন, ওষুধ সরবরাহ, হোম ডায়াগনস্টিকস, রেফারেল সুবিধা, মানসিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য এবং অসংক্রামক রোগ (এনসিডি) ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। এর সঙ্গে সমন্বিত ও আন্তঃসংযোগযোগ্য ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) রোগীর ধারাবাহিক ফলোআপকে সুরক্ষিত করে।
প্রযুক্তি কাঠামোর দিক থেকে সুখীর এআই-সক্ষম চ্যাটবট সার্বক্ষণিক স্বাস্থ্য নির্দেশনা, প্রাথমিক উপসর্গ বিশ্লেষণ, স্বাস্থ্য সচেতনতা তৈরি, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং ওষুধ ও ফলোআপের বার্তা প্রদান করে থাকে। বিশেষ প্রয়োজনে এটি রোগীকে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংযুক্ত করে। একই সঙ্গে প্ল্যাটফর্মটির ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম (সিডিএসএস) রোগীর সুবিন্যস্ত ইতিহাস, শারীরিক লক্ষণ ও রিয়েল-টাইম ভাইটাল সাইন বিশ্লেষণ করে চিকিৎসকদের ঝুঁকি শনাক্তকরণ, গাইডলাইনভিত্তিক পরামর্শ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে বৈজ্ঞানিক সহায়তা দিচ্ছে। ডোরস্টেপ লিংক ওয়ার্কার, সুখী সেবা কেন্দ্র এবং ‘সুখী স্বাস্থ্য বন্ধু’ শীর্ষক ৬-ইন-১ মাল্টিফাংশনাল ডিভাইসের মাধ্যমে তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পৌঁছে দিয়ে প্রতিটি গ্রামীণ পরিবারকে রোগীকেন্দ্রিক ডিজিটাল স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/এসটিবি/এসএমপি/বিপিসি//





