কমানো হলো সিম রিপ্লেসমেন্ট খরচও

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

  • টেলিটকের চলমান সকল প্যাকেজের নতুন সিম এবং রিপ্লেসমেন্ট ফি মাত্র ৫০ টাকা
  • ৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম
    ১ অক্টোবর, ২০২৬ ০৯:৪৬  

    ডিজিটাল সংযোগ ও আধুনিক টেলিযোগাযোগ সেবা প্রান্তিক মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে নতুন ছাড় ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিটকের চলমান সব প্যাকেজের নতুন সিম ক্রয় এবং পুরোনো সিম রিপ্লেসমেন্ট—উভয় ক্ষেত্রেই এখন গ্রাহকদের খরচ হবে মাত্র ৫০ টাকা। টেলিকম প্রযুক্তির প্রসার ও তরুণ প্রজন্মের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিটকের জনপ্রিয় প্যাকেজ স্বাধীন, আগামী, বর্ণমালা, অপরাজিতা, Gen-Z এবং টেলিটক পেশাজীবী প্যাকেজের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা কার্যকর থাকবে।

    টেলিটকের ঘোষিত তথ্য অনুযায়ী, গ্রাহকরা নতুন সিম সংযোগ কিংবা হারানো বা নষ্ট হয়ে যাওয়া পুরোনো সিম মাত্র ৫০ টাকায় রিপ্লেসমেন্ট করে নেওয়ার সুযোগ পাবেন। তবে এই সুবিধাটি সরাসরি টেলিটকের নিজস্ব কাস্টমার কেয়ার সেন্টার ও অনুমোদিত কাস্টমার পয়েন্টগুলো থেকে গ্রহণ করতে হবে।

    প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই ছাড়ের মেয়াদ আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। সাশ্রয়ী মূল্যে দেশের সরকারি নেটওয়ার্কে যুক্ত হতে বা সেবা সচল রাখতে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটস্থ টেলিটক সেবা কেন্দ্রে যোগাযোগ করে এই সুবিধা উপভোগ করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

    //ডিবিটেক/টিপিআর/এসএমপি/ডিসিও//