আগামী তিনমাস এনইআইআর চালু না হওয়ার তথ্যটি সঠিক নয়
আগামী তিনমাস চালু হচ্ছে না মুঠোফোনে এনইআইআর পদ্ধতি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদের সঙ্গে কথা বলে এমনটা জানিয়েছেন ডিসি মাসুদ।
তবে খবরটি মিথ্যা বলে নিশ্চিত করেছেন বিশেষ সহকারি। এমন বিভ্রান্তি কিভাবে ছড়ালো খুঁজতে গিয়ে জানা গেছে, মূলত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদের বরাত দিয়ে ডিসি মাসুদ জানিয়েছেন যে, নতুন চালু হওয়া এনইআইআর (NEIR) পদ্ধতি চালু থাকলেও আগামী ৯০ দিনের (তিন মাস) মধ্যে কোনো অবৈধ বা ক্লোন করা মোবাইল ফোন বন্ধ হবে না, যা সাধারণ গ্রাহকদের বিভ্রান্তি দূর করতে এবং ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দেওয়া হয়েছে। যদিও বিটিআরসি (BTRC) এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি বলে দাবি ব্যবসায়ীদের।
যদিও ফয়েজ আহমদ গ্রাহকদের শনিবারই নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, আগামী ৯০ দিন অবৈধ ফোন বন্ধ হওয়ার আতঙ্কিত হওয়ার কিছু নেই, ফলে গ্রাহকরা স্বাভাবিকভাবেই তাদের ফোন ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত: এনইআইআর মূলত অবৈধ ও চোরাই হ্যান্ডসেট প্রতিরোধে চালু করা হয়েছে, তবে এর বাস্তবায়নে কিছু কারিগরি ও ব্যবসায়িক জটিলতা রয়েছে। তবে এ সম্পর্কিত নিউজ ফটোকার্ডে সত্য প্রকাশিত হয়নি।
ফলে, এনইআইআর চালু হলেও, আগামী তিন মাস এটি মোবাইল ফোন বন্ধ করার ক্ষেত্রে প্রয়োগ করা হবে না বলে জানানো হয়েছে, তবে এটি একটি সাময়িক ব্যবস্থা এবং পরবর্তীতে কী হবে তা এখনো স্পষ্ট নয়।
ডিবিটেক/আইএইচ



