নাটোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
নাটোর: জেলার গুরুদাসপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দোলন বিলসা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল গফুরের ছেলে এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুল কুদ্দুসের আপন ভাতিজা। অভিযোগে বলা হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের খুবজীপুর […] The post নাটোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ first appeared on Sarabangla | Breaking New

নাটোর: জেলার গুরুদাসপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দোলন বিলসা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল গফুরের ছেলে এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুল কুদ্দুসের আপন ভাতিজা।
অভিযোগে বলা হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের খুবজীপুর বাজার সংলগ্ন বাড়িতে যান স্বামী পরিত্যাক্তা এক নারী। তিনি মোবাইল ফোনে বিধবা ভাতার রেজিষ্ট্রশন করে দেওয়ার অনুরোধ জানান।
এসময় ইউপি চেয়ারম্যান দোলন ওই নারীকে পাশেই অবস্থিত আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুল কুদ্দুসের বাসায় যেতে বলেন।
সেখানে গিয়ে বাসায় কোনো মানুষ দেখতে না পেয়ে ওই নারী বের হতে চাইলে দোলন সেখানে প্রবেশ করে। পরে ওই নারীকে জোরপূর্বক ঘরের ভেতর টেনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
The post নাটোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





