সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সাতক্ষীরা: জেলার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় মো. রওশন শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। আদালতের দায়িত্বশীল সূত্র জানায়, ২০২৫ সালের […] The post সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

সাতক্ষীরা: জেলার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় মো. রওশন শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

আদালতের দায়িত্বশীল সূত্র জানায়, ২০২৫ সালের ২৩ মে পাটকেলঘাটা থানায় মামলাটি দায়ের করেন মো. কামরুল শেখ। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৬ আগস্ট উক্ত আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিচারের জন্য চলতি বছরের ১২ এপ্রিল ওই আদালতের বিজ্ঞ বিচারক আসামির বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠন করেন।

মামলার বিচারকাজে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে ৮ জন সাধারণ সাক্ষী, একজন চিকিৎসক, একজন তদন্ত কর্মকর্তা এবং একজন ম্যাজিস্ট্রেট ছিলেন।

আদালত রায়ে উল্লেখ করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।

The post সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.