বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটকে একই কাঠামোর মধ্যে আনা হয়েছে। নতুনভাবে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’। টুর্নামেন্টের ড্রাফট চলছে আজ। ড্রাফট থেকে কোচ নির্বাচন করেছে টুর্নামেন্টের ছয়টি দল। ড্রাফটে ক্লাবগুলোর মধ্যে সবার আগে ব্লু-স্টার সুযোগ পায় কোচ […] The post বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত first appeared on Sarabangla | Breaking New

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটকে একই কাঠামোর মধ্যে আনা হয়েছে। নতুনভাবে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’। টুর্নামেন্টের ড্রাফট চলছে আজ। ড্রাফট থেকে কোচ নির্বাচন করেছে টুর্নামেন্টের ছয়টি দল।

ড্রাফটে ক্লাবগুলোর মধ্যে সবার আগে ব্লু-স্টার সুযোগ পায় কোচ নির্বাচন করার। তারা প্রথমে সোহেল ইসলামকে দলে ভেড়ান। দ্বিতীয় সুযোগ পাওয়া একমি গ্রুপ দলে ভেড়ায় রাজিন সালেহকে। তৃতীয় ডাকে সিটিজেন গ্রুপ দলে ভেড়ায় মিজানুর রহমান বাবুলকে। পরের ডাকে ফরচুন গ্রুপ সুযোগ পায় কোচ নির্বাচনে। তারা মোহাম্মদ সালাউদ্দিনকে দলে ভেড়ায়। এরপর সেভেন রিংস সিমেন্ট তালহা জুবায়েরকে এবং ওয়ালটন গ্রুপ বেছে নেয় আব্দুর রাজ্জাককে।

পরে সহকারী কোচ বেছে নেওয়ার সুযোগ পায় দলগুলো। দুজন করে সহকারী কোচ বেছে নেয় প্রতিটি দল। তাতে ব্লু স্টার বেছে নেয় সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদারকে, ওয়ালটন বেছে নেয় তুষার ইমরান ও ডলার মাহমুদকে, সিটিজেন ব্যাংক বেছে নেয় নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিমকে, একমি গ্রুপ বেছে নেয় তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্সকে, ফরচুন গ্রুপ বেছে নেয় মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল এবং সেভেন রিংস গ্রুপ বেছে নেয় হান্নান সরকার ও হুমায়ন কবির শাহিনকে।

এর আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নতুন টুর্নামেন্টের উদ্বোধন করে বিসিবি। সেখানেই ছয়টি দলের ছয়জন আইকন ক্রিকেটারকে বেছে নেয় দলগুলো।

আইকন ক্রিকেটাররা হলেন- মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্ট, মেহেদি হাসান মিরাজ ওয়ালট, তাওহিদ হৃদয় ফরচুন, মোসাদ্দেক হোসেন সৈকত একমি, নুরুল হোসেন সোহান ব্লু স্টার এবং নাঈম শেখ সিটিজেন।

The post বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.