পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেজর হাফিজ গ্রেফতার

ঢাকা: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আব্দুল হাফিজকে […] The post পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেজর হাফিজ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেজর হাফিজ গ্রেফতার
১ নভেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ নভেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতার আব্দুল হাফিজের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজের বিরুদ্ধে।

The post পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেজর হাফিজ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.