গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুন্না শেখ মধুর নাগরা এলাকার বাসিন্দা। ওসি রিয়াদ জানান, মুন্না মোটরসাইকেলে […] The post গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertai

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

গোপালগঞ্জ: জেলার কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুন্না শেখ মধুর নাগরা এলাকার বাসিন্দা।

ওসি রিয়াদ জানান, মুন্না মোটরসাইকেলে করে নাগরা থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। পথে পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

The post গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.