আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যার যার ক্যাম্পাসে শিক্ষার্থীদের শান্ত […] The post আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে।
এ ঘটনায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যার যার ক্যাম্পাসে শিক্ষার্থীদের শান্ত রাখতে চেষ্টা করছে পুলিশ। তবুও থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। নিজেদের কলেজ নিয়ে স্লোগানও দিচ্ছে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে ক্যাম্পাসে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, আজ পূর্বঘোষিত সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সায়েন্সল্যাব এলাকায় জড়ো হওয়ার কথা ছিল ঢাকা কলেজ শিক্ষার্থীদের। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ ছুটি শেষে ওই পথ দিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
The post আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





