ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দি স্বপন দাস (৫৯) ও পরশ তালুকদার (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারাগার থেকে কারারক্ষীরা ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ […] The post ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দি স্বপন দাস (৫৯) ও পরশ তালুকদার (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারাগার থেকে কারারক্ষীরা ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল রোববার তাদের ময়নাতদন্ত হবে।

কারা সূত্রে জানা যায়, পরশ তালুকদার বিকেলে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পর কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। পরশ তালুকদার পল্টন থানার একটি মামলায় বন্দি ছিলেন। তার বাবার নাম মো. লিয়াকত তালুকদার।

মৃত স্বপন দাসের বাড়ি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর গ্রামে। তার বাবার নাম সুধীর দাস। গত ২৪ সেপ্টেম্বর তিনি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এর পর তাকে ঢাকা মেডিকেলে কলেজে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। স্বপন দাস ফতুল্লা থানার হত্যা মামলার আসামি ছিলেন।

The post ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.