আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ সভা
চাঁপাইনবাবগঞ্জ: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু […] The post আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ সভা first appeared on Sarabangla | Breaking Ne

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মূসা জঙ্গী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।
এ ছাড়া সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি, সিভিল সার্জন কার্যালয়, জেলা হাসপাতাল, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, স্থানীয় সরকার বিভাগ, চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জেলার উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
The post আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ সভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





