চট্টগ্রামে অস্ত্রসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দীনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের […] The post চট্টগ্রামে অস্ত্রসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Ent

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দীনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে ‘শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন দাবি করেছেন, তার বন্ধু রাউজানের মো. তৈয়ব প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে।
The post চট্টগ্রামে অস্ত্রসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





