প্রেসেনসা আন্তর্জাতিক প্রেস এজেন্সির উদ্যোগে অহিংস সাংবাদিকতা

৩ সেপ্টেম্বর থেকে ১২ সপ্তাহের কোর্সে ৬টি অনলাইন কর্মশালা

  • জুমে আন্তর্জাতিক অংশগ্রহণে প্রেসেনসার অহিংশ সাংবাদিকতা কোর্স ২০২৬ শুরু
    ৩ সেপ্টেম্বর থেকে ১২ সপ্তাহের কোর্সে ৬টি অনলাইন কর্মশালা
    ২৭ আগষ্ট, ২০২৬ ২২:২৬  
    ২৭ আগষ্ট, ২০২৬ ২২:৪৫  

    অনলাইন যোগাযোগ মাধ্যম জুমে প্রেসেনসা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘অহিংশ সাংবাদিকতা’ কোর্স ২০২৬-এর ইংরেজি সংস্করণ। যুক্তরাজ্য, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ৫৫ জন প্রতিভাবান শিক্ষার্থী ও সাংবাদিক এই উদ্বোধনী অনলাইন আয়োজনে অংশ নেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রেসেনজা বাংলাদেশের সম্পাদনা বোর্ড সদস্য শেখ মোহাম্মদ আরিফ,(Sheikh Mohammad Arif), বায়োজিদ জেসোরী (Biozid Jessorey), শাওন শান্ত (Shaon Shanto),, শাহিদ মাহফুজ (Shahid Mahfuz), এমডি সিয়াম সাকলাইন (MD Siyam Saklain) এবং মো. সামিন ইয়াসার (Md. Samin Yeasar), ডিজিবাংলা নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক (S. M. Imdadul Haq) প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বায়োজিদ জেসোরী জানান যে, বাংলাদেশে তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে নিবন্ধিত বহু অংশগ্রহণকারী অনলাইনে সরাসরি যুক্ত হতে পারেননি। তবে অনুস্থিতদের জন্য রেকর্ড করা ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সহায়তায় সেশনের সারসংক্ষেপ ও কনটেন্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

    অনুষ্ঠানের শুরুতেই প্রেসেনসার প্রতিনিধি ও সঞ্চালক টনি রবিনসন নেপাল এবং চীন সীমান্তে ঘটে যাওয়া সম্প্রতি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের পর্যটক ও পুণ্যার্থীদের সুরক্ষার জন্য বিশেষ প্রার্থনা ও শুভকামনা জানানো হয়।  ভার্চুয়াল এই কোর্সে আর্জেন্টিনা থেকে যুক্ত ছিলেন জেভিয়া টোলকাচেয়ার (Javier Tolcachier), চিলি থেকে ডেভিড মেলেন্ডিজ (David Meléndez), ইউকে থেকে অ্যান্তনিও ক্যারভালো (antonio carvallo),  জার্মানি থেকে মিস হেলগা ( Helga) প্রমুখ।

    অনুষ্ঠানে টনি রবিনসন জানান, ২০০৯ সালে ইকুয়েডরের কিতো শহর থেকে যাত্রা শুরু করা সম্পূর্ণ স্বেচ্ছাসেবক নির্ভর এই বার্তা সংস্থাটি অহিংশ নীতি, পরিবেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই কোর্সটি আগামী ১২ সপ্তাহ ধরে পরিচালিত হবে। এতে প্রতি দুই সপ্তাহে একটি করে মোট ৬টি বড় অনলাইন কর্মশালা এবং নিয়মিত মেন্টরিং সেশন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা সাংবাদিকতার নৈতিক দিক, ডিজিটাল ডেটার সঠিক ব্যবহার, ভুয়া তথ্য রোধ ও কপিরাইট মুক্ত ছবি ব্যবহারের মতো প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান লাভ করবেন। কোর্স সফলভাবে শেষ করলে শিক্ষার্থীরা প্রেসেনসা নিউজ পোর্টালে তাদের নিজস্ব পোর্টফোলিও ও নিবন্ধ প্রকাশের আন্তর্জাতিক সুযোগ পাবেন।

    প্রেসেনসা ও অহিংশ সাংবাদিকতার দর্শন: ২০০৯ সালে ইকুয়েডরের রাজধানী কিতোতে বিশ্ব শান্তি ও অহিংশ যাত্রাকে কেন্দ্র করে প্রেসেনসার সূচনা হয়। সম্পূর্ণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচালিত এবং পাঠকদের অনুদানে চালিত এই সংস্থাটি সম্পাদকীয় স্বাধীনতা বজায় রেখে কাজ করে। বর্তমানে বাংলা, জার্মান, গ্রিক এবং ক্যাটালানসহ একাধিক ভাষায় প্রেসেনসার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    অহিংশ সাংবাদিকতার মূল লক্ষ্য কেবল ওপরের তলার ‘পজিটিভ নিউজ’ পরিবেশন নয়; বরং সমাজে চলতে থাকা অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক সহিংসতাকে উন্মোচন করা এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা। এআই ও ডিজিটালাইজেশনের এই সময়ে মানুষকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে তাদের মানবিক মর্যাদা প্রদান এবং মূলধারার সংবাদমাধ্যমে বাদ পড়ে যাওয়া বিষয়গুলোকে সামনে আনাই এই সাংবাদিকতার মূল উদ্দেশ্য।

    কোর্সের রূপরেখা ও কপিরাইট নীতি: আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ১২ সপ্তাহের এই কোর্সে ২টি মডিউলে ৬টি দ্বিসাপ্তাহিক জুম কর্মশালা অনুষ্ঠিত হবে। ১. তাত্ত্বিক ও আদর্শিক মডিউল: অহিংশ পদ্ধতি, মানব মনস্তত্ত্ব, নৈতিকতা, নতুন মানবতাবাদ এবং সহানুভূতি নিয়ে আলোচনা। ২. সাংবাদিকতা মডিউল: অনলাইন প্রতিবেদন, ইন্টারভিউ, ফিচার, মতামতমূলক লেখা, ফটোজার্নালিজম এবং এআই টুলের দায়িত্বশীল ব্যবহারের কৌশল।

    কোর্স চলাকালীন মেন্টরদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ করে শিক্ষার্থীরা নিজস্ব আন্তর্জাতিক প্রকাশনা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। অনলাইন নিরাপত্তা ও আইনি জটিলতা এড়াতে অননুমোদিত বা কপিরাইটযুক্ত ছবি ব্যবহারের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসেনসা। 
    //ডিবিটেক/ জেডেএম/আইএইচ/ এমআইএসটি//