ব্যাংকিং খাতে ক্রেডিট ইন্টেলিজেন্স ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নতুন উন্মোচন
ডিজিটাল অ্যানালিটিক্স উন্নয়নে যৌথ প্রযুক্তি চুক্তি
- বি-ট্র্যাক ও ক্রেডিলিঙ্ক 'থোথ অ্যানালিটিক্স' প্ল্যাটফর্ম তৈরিতে নতুন চুক্তি করেছে
- ব্যাংকিং সেক্টরে ডেটা ইন্টিগ্রেশন ও ক্রেডিট স্কোরিং প্রযুক্তির আধুনিকায়ন ঘটবে
- প্ল্যাটফর্মটির সার্বিক কারিগরি উন্নয়ন, হোস্টিং ও রক্ষণাবেক্ষণ পরিচালনা করবে বি-ট্র্যাক
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও অনলাইন ব্যবস্থার সমন্বয়ে আর্থিক খাতে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ক্রেডিট ইন্টেলিজেন্স সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে 'থোথ অ্যানালিটিক্স' নামক প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছে দুই প্রতিষ্ঠান।
প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড এবং ক্রেডিট ইন্টেলিজেন্স খাতের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ক্রেডিলিঙ্ক ডিডব্লিউসি-এলএলসি-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ২৪ আগস্ট, সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তি অংশীদারিত্ব চুক্তি সই হয়।
২৬ আগষ্ট, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় বি-ট্র্যাক সলিউশনস মূল প্রযুক্তি অংশীদার হিসেবে কাজ করবে। তারা অনলাইন প্ল্যাটফর্মটির সফটওয়্যার ডিজাইন, উন্নয়ন, ডিজিটাল হোস্টিং, প্রকৌশলগত রক্ষণাবেক্ষণ ও নিয়মিত কারিগরি উৎকর্ষ নিশ্চিত করবে। আর ক্রেডিলিঙ্ক এই প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রাহকদের ডেটা ইন্টিগ্রেশন, কোম্পানি সার্চ, ডিজিটাল রিপোর্ট প্রস্তুত এবং ক্রেডিট স্কোরিং সেবা দেবে।
অনুষ্ঠানে বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর সিদ্দিকী ও হেড অব প্রজেক্টস সাফায়েত আবদুল্লাহ এবং ক্রেডিলিঙ্ক ডিডব্লিউসি-এলএলসি-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আরশাদুল হক ও পরিচালক মাহবুবুল কবির খান চুক্তিতে সই করেন। স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ ইএইচএম/ইএমএস//





